Hashtagintro

হা হতোস্মি! আস্ত বাড়িটাই উধাও, ছটপুজোর কেনাকাটা সেরে ফিরে চক্ষু চড়কগাছ গৃহকর্ত্রীর

ছটপুজোর কেনাকাটা করতে বাড়ির বাইরে গিয়েছিলেন গৃহকর্ত্রী। কিন্তু বাড়ি ফিরে এসে যে দৃশ্য তাঁর চোখে পড়ল, তা যেন দুঃস্বপ্নের থেকেও ভয়াবহ। চোখের সামনে নেই তাঁদের সাজানো সংসার, নেই মাথা গোঁজার আস্ত বাড়িটুকুও। আচমকা ভয়াবহ ধসে গোটা বাড়িটাই চলে গিয়েছে মাটির নিচে। মুহূর্তের মধ্যে কার্যত মাটির সঙ্গে মিশে গিয়েছে ভুঁইয়া পরিবারের স্বপ্নের ঠিকানা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডালের সিঁদুলি এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ-প্রশাসনের আধিকারিকদের। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। রয়েছেন ইসিএলের আধিকারিকরাও। ঘিরে দেওয়া হয়েছে গোটা এলাকা। 

স্থানীয় বাসিন্দা কবিতা রায় বলেন, “বিকট শব্দ হয়। তারপরেই ছোট বাচ্চাকে নিয়ে কোনওরকমে বেরিয়ে আসে। আমার বাড়িও খুব কাছে। এই ঘটনার পর আমরাও আতঙ্কিত।”

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছটপুজোর সামগ্রী কেনার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন গৃহকর্ত্রী। সেই সময় বাড়িতে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই বাড়িতে শুরু হয় ধস। কোনওরকমে এক পুত্রসন্তান ও তাঁর বাবা প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিন্তু চোখের নিমেষে তাঁদের বসতবাড়িটি তলিয়ে যায় খনিগর্ভে। বাড়ির ভিতরে থাকা বাক্স, খাট, টিভি-সহ যাবতীয় আসবাবপত্র সমস্তটাই ধসের কবলে চলে গিয়েছে। এমনকী বাড়িতে থাকা আনুমানিক ৩ থেকে ৫ হাজার টাকাও বের করা যায়নি বলে দাবি পরিবারের সদস্যরা। এক মুহূর্তে কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছে ভুঁইয়া পরিবার। স্থানীয় বাসিন্দা কবিতা রায় বলেন, “বিকট শব্দ হয়। তারপরেই ছোট বাচ্চাকে নিয়ে কোনওরকমে বেরিয়ে আসি। আমার বাড়িও খুব কাছে। এই ঘটনার পর আমরাও আতঙ্কিত।”

বলে রাখা প্রয়োজন, অন্ডালজুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক পুরনো একটি পরিত্যক্ত খনি। খনি বন্ধ হয়ে গেলে তার আশপাশে তৈরি হয়েছে জনবসতি। তৈরি হয়েছে একের পর এক বাড়িঘর। মাঝেমধ্যেই এলাকায় ধস নেমে ঘটে বিপত্তি। যা নিয়ে বহুবার স্থানীয় প্রশাসন-ইসিএলকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ।

এর মধ্যেই আজ, শনিবার ফের ধস অন্ডালে। তলিয়ে গেল আস্ত বাড়ি। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language