Hashtagintro

জগদ্ধাত্রী জমজমাট ২০২৬: ঘোষিত হল সেরা দশ পুজোর নাম

আলোয় সেজেছে ফরাসডাঙা। উমা আর শ্যামার বিদায়ের সুর মিলিয়ে যেতেই গঙ্গার পাড়ে বেজে উঠেছে মা হৈমন্তিকার আগমনী। আর সেই উৎসবের আবহেই সাড়া ফেলে দিয়েছে ‘জ্যাক অলিভ অয়েল’ নিবেদিত সংবাদ প্রতিদিন ডট ইন-এর বিশেষ আয়োজন ‘জগদ্ধাত্রী জমজমাট ২০২৬’। বাঙালির চিরন্তন সংস্কৃতি, আলোকসজ্জা এবং শিল্পভাবনার এই মেলবন্ধনকে নথিবদ্ধ করার লক্ষ্যেই শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হল এবারের সেরা দশ পুজোর নাম। চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরের শতাধিক পুজো কমিটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

এবারের প্রতিযোগিতা মূলত চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরের পুজোগুলির মধ্যেই সীমাবদ্ধ ছিল। অংশ নিয়েছিল ১০০টিরও বেশি পুজো কমিটি। প্রতিটি মণ্ডপেই ছিল সৃজনশীলতার ছাপ। তবে সেরা দশ বেছে নেওয়ার ক্ষেত্রে শর্ট লিস্টারের নজরে ছিল কয়েকটি বিষয়। সেগুলি হল— প্রতিমাশৈলী, মণ্ডপ-ভাবনা এবং সামগ্রিক রুচিশীলতা। এই মাপকাঠিতে উত্তীর্ণ হয়েই প্রথম দফার বাছাই পর্বে জায়গা করে নিয়েছে দশটি পুজো। শর্ট লিস্টারদের চুলচেরা বিশ্লেষণের পর এই তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। এই গোটা কর্মকাণ্ডের নেপথ্যে সংবাদ প্রতিদিন ডিজিটাল থাকলেও, এই উৎসব আসলে আপামর পাঠক এবং দর্শকদেরই। বাঙালি মননের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে সমকালের রূপ দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সেরা দশ তো বাছা হল, কিন্তু সেরার সেরা হবে কারা? সেই উত্তর মিলবে আগামী ১৬ নভেম্বর, সোমবার। ওই দিন রূপোলি পর্দার তারকারা এই সেরা দশটি মণ্ডপ ঘুরে দেখবেন। তাঁদের বিচারেই নির্বাচিত হবে এবারের ‘জগদ্ধাত্রী জমজমাট ২০২৬’-এর সেরা তিনটি পুজো। বিজয়ী সেরা তিনটি পুজো কমিটির প্রত্যেকে পাবে ২৫ হাজার টাকা করে অর্থপুরস্কার। তবে চমক এখানেই শেষ নয়। সেরা তিনের পাশাপাশি থাকছে আরও দু’টি বিশেষ পুরস্কার। সেই দু’টি বিভাগের বিজয়ীদের প্রত্যেকে পাবে ১৫ হাজার টাকা। সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোর শেষ লগ্নে পুরস্কারের এই লড়াই ঘিরে চন্দননগর ও সংলগ্ন এলাকায় এখন তুঙ্গে উত্তেজনা।

দেখে নিন সেরা দশ পুজো

১. সার্কাস মাঠ সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি

২. নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি 

৩. উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি

৪. চন্দননগর শীতলাতলা জগদ্ধাত্রী উন্নয়ন সমিতি

৫. কলুপুকুরধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি

৬. সাবিনাড়া সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি

৭. বোড় পঞ্চাননতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি

৮. পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সমিতি

৯. বারাসাত ব্যানার্জীপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি

১০. দিনেমারডাঙ্গা তালপুকুরধার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি

 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language