Hashtagintro

মিমিকে ‘হেনস্তা’ মামলায় অভিযুক্ত তনয় শাস্ত্রী এবার শরদ কাপুরের গুরুজি, অভিনেতার ভবিষ্যৎ গণনা করে বললেন…

ছাব্বিশ সালের ২৫ জানুয়ারি বনগায় অনুষ্ঠান করতে গিয়ে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন মিমি চক্রবর্তী। ঘটনায় জেলও খাটতে হয় তাঁকে। যদিও পরে জামিন পান তনয় শাস্ত্রী। ‘হেনস্তা’ মামলায় অভিযুক্ত সেই তনয় শাস্ত্রী এবার বলিউড অভিনেতা শরদ কাপুরের ধর্মগুরু! দীক্ষা নিয়ে তনয় শাস্ত্রীকে গুরুজি হিসেবে মান্যতা দিলেন অভিনেতা। শুধু তাই নয়, শরদের ভবিষ্যৎ গণনাও করেছেন। জীবনের কঠিন সময়ে জ্যোতিষে ভরসা রাখছেন শরদ কাপুর?

সাম্প্রতিক সময়ে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে দুঃসময়ের সেই কালো মেঘ সরে নতুন আশার আলো দেখবেন শরদ। নিজের ইনস্টা হ্যান্ডল থেকে ভিডিও পোস্ট করে চ্যালেঞ্জ তনয় শাস্ত্রীর। একসময় পর্দা কাঁপানো শরদ কাপুর আজ বেকার! একে তো হাতে কোনও কাজ নেই, গোদের উপর বিষফোড়া শারীরিক সমস্যা। শরীর স্বাস্থ্য ভেঙে একেবারে শীর্ণকায়! তাঁকে দেখে কার্যত চেনা দায়। পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ইন্ডাস্ট্রির কাছে কাজের জন্য কাতর আর্জি শাহরুখের সহ অভিনেতার।

Sharad Kapoor Appeals To CINTAA for Work After Viral Video
শরদ কাপুর।

শরদ কাপুরের দুর্দিনে জোড়া ‘মসিহা’ সলমন খান ও সোনু সুদ। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে সলমন খান, শাহরুখ খান, অক্ষয় কুমার-সহ বলিউডের একাধিক অভিনেতার কাছে সাহায্যের আর্জি জানান শরদ কাপুর। আর্থিক অনটন, মানসিক ও শারীরিক সমস্যার কথাও তুলে ধরেন। একইসঙ্গে জানান, এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মোক্ষম দাওয়াই অভিনয়ে কামব্যাক। ভিডিও ভাইরাল হতেই হলিউড থেকে সুযোগ এসেছে শরদের কাছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maharaj Tanay Sastri (@maharajtanaysastri)

এর মাঝেই অভিনেতার বাড়িতে তনয় শাস্ত্রী। শরদ কাপুরের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। অভিনেতার হাত ধরে তনয় শাস্ত্রীর প্রতিজ্ঞা, “আপনার জীবনের শুভ সময় শুরু হবে ২০২৭ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। এটা আপনার কাছে আমার প্রতিজ্ঞা। সকলের কাছে আমার চ্যালেঞ্জ। কারণ শরদ কাপুর ভীষণ ভালো মানুষ, একজন দক্ষ অভিনেতা। ওঁর প্রচুর সিনেমা দেখেছি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Maharaj Tanay Sastri (@maharajtanaysastri)

এরপর শরদের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন তনয় শাস্ত্রী। অন্যদিকে শরদ কাপুরও জানান, জীবনে প্রথমবার কারও কাছে দীক্ষা নিলেন। আর তিনি হলেন তনয় শাস্ত্রী। তাঁকেই গুরুজি হিসেবে মানবেন। তাঁর অনুমতিতেই জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলবেন। তনয় শাস্ত্রীর আশীর্বাদে শরদের জীবনের নতুন শুরু কেমন হয় সেটাই দেখার। 

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language