Hashtagintro

ডিভোর্সের পর ধারাবাহিকের নায়কের সঙ্গেই সহবাস! বিশ্বরূপের সঙ্গে নাম জড়াতেই আইনি হুঁশিয়ারি মানসীর 

বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ মানসী সেনগুপ্ত। ‘নিম ফুলের মধু’ হোক বা ‘তারে ধরে ধরি ধরি মনে করি’, খল চরিত্র বাংলা মেগার ড্রইং রুমের দর্শকের পছন্দের খলনায়িকা! রিল-রিয়েলের মানসীর যে আকাশ পাতাল পার্থক্য তা অভিনেত্রীর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। একা হাতে ঘরে-বাইরে সামলাতে একেবারে সিদ্ধহস্ত মানসী। নতুন বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হতেই বাড়িতে জোড়া কালির আরাধনা করেন। মানসীর সুখী গৃকোণের নিত্যনতুন নজিরে চোখ আটকায় নেটভুবনের। এর মাঝেই রটে যায় মানসী নাকি ‘তারে ধরি ধরি মনে করি’ সিরিয়ালের নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহবাস করছেন!

সমাজমাধ্যমে আপত্তিকর খবর ছড়াতেই কড়া পদক্ষেপ অভিনেত্রীর। কোনও কিছু রাখঢাক না রেখেই বরাবর কথা বলেন মানসী। বিবাহবিচ্ছেদের কথাও অকপটে জানিয়েছেন। দুই সন্তানকে একাই লালন করেন। শুটিংয়ের পর সন্তানের সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া-এভাবেই জীবনটাকে উপভোগ করেন। তার মাঝে উটকো ঝামেলা! আচমা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে যায়। এখানেই শেষ নয়, এমনও চাউর হয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক থেকেও শীঘ্রই বিদায় নেবেন মানসী।

ইমেজ নষ্টের প্রচেষ্টা ও সম্মানহানির জন্য আইনের দ্বারস্থ অভিনেত্রী। বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর খবর রটনার তীব্র নিন্দা করেছেন। ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে কড়া বার্তায় মানসী লিখেছেন, ‘আমি বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে আমার সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর এবং অযৌক্তিক খবর ছড়ানোর জন্য দৃঢ়ভাবে ধিক্কার জানাই। একটা বিষয় স্পষ্ট করতে চাই যে আমার সম্পর্কে ভুল তথ্য, মনগড়া খবর, গুজব কোনওভাবেই বরদাস্ত করব না। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। এধরনের ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও গ্রহণ করছি। যে বা যাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মান ও সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে মিথ্যা তথ্য প্রচার করছেন তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সুর চড়িয়ে আরও কড়া ভাষায় মানসীর বক্তব্য, ‘মতপ্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে কেউ সেই স্বাধীনতার অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াবেন। অন্যের মানহানি করবেন কিংবা কারও সুনাম নষ্ট করবেন। দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থাশীল। তাই সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ কোনও তথ্য বিশ্বাস করা বা সামাজিক মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করুন। এটি একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা। এই ধরনের অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language