Hashtagintro

বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত! ‘আকভান’ আশঙ্কায় একাধিক দূরপাল্লা ট্রেনের পরিষেবা বন্ধ

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার দুপুরেই পুরীর কাছে হতে পারে ল্যান্ডফল। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দাপটে প্রাকৃতিক দুর্যোগে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও নাগাড়ে বৃষ্টি। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শালিমার-পুরী, ভঞ্জপুর-পুরী, বাংরিপোসি-পুরী, হাওড়া-পুরী বন্দে ভারত-সহ একাধিক এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিল হয়েছে।

১৯ নভেম্বর ট্রেন বাতিল
১২৮৮১ শালিমার-পুরী এক্সপ্রেস
১৮০১৭ ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস

২০ নভেম্বর বাতিল
২২৮৯৫ হাওড়া-পুরী বন্দেভারত
২২৮৯৬ পুরী-হাওড়া বন্দেভারত
১৮৪০১ বাংরিপোশি-পুরী এক্সপ্রেস
১৮৪০২ পুরী-বাংরিপোশি এক্সপ্রেস
৬৮৪৪১ জলেশ্বর-পুরী মেমু
টাটানগর-বাদামপুর-টাটানগর এক্সপ্রেস
বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস
২০৮৯১/ ২০৮৯২ টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দেভারত এক্সপ্রেস

অন্যদিকে, ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টার ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের সূচি বদলে ২০ নভেম্বর রাত ২ টো ৩০ মিনিটে ছাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বৃহস্পতি ও শুক্রবার সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান ও সময়সূচি যাচা করে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। প্রায় পর্যটকশূন্য পুরীর সমুদ্র সৈকত। ২২ তারিখ পর্যন্ত পুরীতে পর্যটকদের না আসতে অনুরোধ করেছে প্রশাসন। ২১ তারিখ পুরীর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই পুরীতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশা উপকূলের গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হতে পারে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওড়িশা থেকে এখনও পর্যন্ত এক লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হচ্ছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত পুরীতে পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। বর্তমানে যাঁরা পুরীতে রয়েছেন তাঁদের হোটেলের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি, মাইকিং। সি বিচে থাকা দোকানগুলির ঝাপও বন্ধ। হোটেলগুলিও প্রায় পর্যটকশূন্য। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language