Hashtagintro

কৃষিই ভিত্তি! উন্নত অর্থকরী ফসল চাষে পূর্ব বর্ধমানের কৃষকদের সরকারি প্রশিক্ষণ

‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’, বাংলার ভবিষ্যৎ নিয়ে একথা শোনা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই কৃষিকে ভিত্তি করে আজও এগিয়ে চলেছে এরাজ্য। আর তাই কৃষিক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে রাজ্য সরকার। এমনকী নতুন রাজ্য সরকারও কৃষি নিয়ে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে। এবার আরও উন্নত ফলনের জন্য সরকারের তরফে প্রশিক্ষণ হয়ে গেল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে।

মন্তেশ্বর ব্লক মূলত কৃষিপ্রধান এলাকা। ধান চাষের পাশাপাশি বিভিন্ন ফল ও ফসলের চাষ হয়। বিভিন্ন ধরনের ফসলের চাষে উৎসাহিত করতে বৃহস্পতিবার গোপালনগরে দুই শতাধিক কৃষককে আরও উন্নতমানের চাষ কীভাবে করা যায়, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ১৬৭ জন কৃষকের হাতে ভুট্টা, ছোলা, ব্রকোলির বীজ ও অনুখাদ্য তুলে দেওয়া হয়।

শস্যগোলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় আরও উন্নতজাতের অর্থকরী ফসল লাগিয়ে স্বনির্ভর ও আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে কৃষকদের। বৃহস্পতিবার মন্তেশ্বরের গোপালনগরের কৃষি ফার্মে কৃষক প্রশিক্ষণ শিবির ও কৃষির সমন্বয় ও বিপণন বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন বিভাগের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রতিনিধি সাক্ষীগোপাল ঘোষ, জেলা উপকৃষি অধিকর্তা (প্রশাসন) অমরকুমার মণ্ডল, কালনা-সহ কৃষি অধিকর্তা(প্রশাসন) পবিত্র কুমার বিশ্বাস, মন্তেশ্বরের কৃষি আধিকারিক নিবেদন হালদার। দুই শতাধিক কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়।

মন্তেশ্বর ব্লক মূলত কৃষিপ্রধান এলাকা। ধান চাষের পাশাপাশি বিভিন্ন ফল ও ফসলের চাষ হয়। বিভিন্ন ধরনের ফসলের চাষে উৎসাহিত করতে বৃহস্পতিবার গোপালনগরে দুই শতাধিক কৃষককে আরও উন্নতমানের চাষ কীভাবে করা যায়, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ১৬৭ জন কৃষকের হাতে ভুট্টা, ছোলা, ব্রকোলির বীজ ও অনুখাদ্য তুলে দেওয়া হয়। এরপরেই মন্ত্রী অমিয় কিস্কু বলেন, “পূর্ব বর্ধমান কৃষিভিত্তিক জেলা। ধান চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। আরও উন্নত ধরনের বা উন্নত জাতের অর্থকরী ফসল ফলানোর জন্য সরকার চেষ্টা করছে।” মন্ত্রী এদিন স্থানীয় চাষি কার্তিক ঘোষের একটি ফার্ম পরিদর্শন করে এবং সেখানকার কাজকর্ম নিয়ে প্রশংসায় মুখর হন। কৃষি প্রযুক্তিবিদ এবং বীজ নিগমের কর্মকর্তা, কৃষক, সমবায়ী ও কৃষি উৎপাদনকারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language