নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবি নিয়ে দেশজুড়ে উন্মাদনা। রিলিজ পর এক সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। সেই ছবির সিংহভাগেই ভিএফএক্সের কারসাজি। আর সেই জাদুতে মুগ্ধ হয়েছেন কোটি কোটি দর্শক। বলিউডের বিগ বাজেট ছবি ‘রামায়ণ’ মডেলিং টিমে গুরুদায়িত্ব সামলেছেন বহরমপুরের সৌরদীপ দে। কুবেরের থেকে রাবণের লঙ্কা দখল, রাবণের অস্ত্র চন্দ্রহাস ও অযোধ্যার বেশ কিছু পরিবেশ সৌরদীপের হাত ধরেই থ্রিডিতে ফুটে উঠেছে।
গত পাঁচ বছরে প্রায় ২৫টি সিনেমায় কাজ করেছেন তিনি। বেশিরভাগই হলিউডের ছবি। ‘রামায়ণ’ ছবিতে বিল্ড বা মডেলিং টিমে সেই ডিজাইনিংয়ের পার্টেই কাজ করেছেন সৌরদীপ।
পেশায় ভিএফএক্স আর্টিস্ট। গত পাঁচ বছরে প্রায় ২৫টি সিনেমায় কাজ করেছেন তিনি। বেশিরভাগই হলিউডের ছবি। বলিউডেও কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতে। তার মধ্যে উল্লেখযোগ্য কালকি ২৮৯৮ এডি। এবার তিনি কাজ করলেন বহু প্রতীক্ষিত ছবি রামায়ণে। ‘রামায়ণ’ ছবিতে বিল্ড বা মডেলিং টিমে সেই ডিজাইনিংয়ের পার্টেই কাজ করেছেন সৌরদীপ।
জানা গিয়েছে, কুবেরের থেকে রাবণ লঙ্কা দখল করে নেওয়ার পর লঙ্কার যে পুরো সেট, তার একটা অংশের কাজ করেছেন তিনি। রাবণের বেশ কিছু অস্ত্র বানিয়েছেন। অযোধ্যার কিছু পরিবেশে কাজও করেছেন। সৌরদীপ দে বলেন, “বহু চর্চিত এই ছবিতে কাজ করতে পেয়ে ভালো লাগছে, এই ছবির প্রায় নব্বই শতাংশই কম্পিউটার জেনারেটেড ইমেজ, অর্থাৎ সিজিআই। সম্পূর্ণ থ্রিডিতেই বানানো। এছাড়াও আরও অনেক টুলস ও সফটওয়্যার ব্যবহার করতে হয়।” সৌরদীপের কথায়, দুটো পার্টের কাজ একসঙ্গেই চলছে। ছবির আরও বহু কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যা দর্শক আগামী পর্বে দেখতে পাবেন।
