Hashtagintro

বাংলাদেশ আওয়ামির আস্ফালন, ‘ঘরের চাবি’ পাসপোর্ট পেতে মরিয়া হাসিনা, ‘জরুরি বার্তা’ দূতাবাসে

একদিকে যখন আগুনপাখি আওয়ামির আস্ফালনে জ্বলছে বাংলাদেশ। তখন দেশে ফেরার ‘চাবি’ নতুন পাসপোর্ট পেতে আরও তৎপর হলেন শেখ হাসিনা। সূত্রের খবর, নিজের ব্রিটিশ আইনজীবী মারফত দিল্লির বাংলাদেশ কমিশনে নতুন করে জরুরি ভিত্তিতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডিন্টি কার্ড) চেয়েছেন মুজিবকন্যা।

১৯ নভেম্বর দিল্লিতে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমের কাছে পাঠানো এক চিঠিতে হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাউলস কেসি জানিয়েছেন, তিনি ৯ নভেম্বরের আগের চিঠির সূত্রে যোগাযোগ করছেন। বিষয়টিকে (হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র) “জরুরি” ভিত্তিতে বিবেচনা দ্রুত উত্তর দেওয়া হোক। উল্লেখ্য, ৯ নভেম্বর পাসপোর্ট ও পরিচয়পত্র পেতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছিলেন হাসিনার আইনজীবী। স্টিভেন জানিয়েছেন, তিনি যে হাসিনার হয়েই কাজ করছেন, এই বিষয়ে প্রমাণ চেয়েছে দূতাবাস।

স্টিভেন ইতিমধ্যে সেই প্রমাণপত্রও জমা দিয়েছেন দিল্লির বাংলাদেশ দূতাবাসে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, “তাঁর (শেখ হাসিনা) পক্ষ হয়ে কাজ করার একটি স্বাক্ষরিত অনুমতিপত্র আমি এই চিঠির সঙ্গে সংযুক্ত করছি। আমরা জরুরি ভিত্তিতে আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।” ৯ নভেম্বরেই অবশ্য আবেদনপত্রে হাসিনা লিখেছিলেন, “আমি এতদ্বারা আমার আইনী প্রতিনিধি, ব্রিটিনের ম্যাট্রিক্স চেম্বার্সের স্টিভেন পাওয়েলস কেসি (আইনজীবী)-কে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি নতুন পাসপোর্ট এবং একটি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার অনুমোদন দিচ্ছি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ইউনুস অন্তর্বর্তী সরকার আমলে এবং তারেক রহমানের নির্বাচিত সরকারের আমলে ২০২৪ সালে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়। যদিও এই টানাপোড়েনের মধ্যেই আগামী ডিসেম্বর মাসে যে কোনও মূল্যে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন মুজিবকন্যা। তার আগেই আওয়ামির পুনরুত্থানের সাক্ষী হচ্ছে বাংলাদেশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language