Hashtagintro

কংগ্রেস ২৬৯, বিজেপি মাত্র ৭৩! রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বিরাট অক্সিজেন ‘হাতে’র

গত সেপ্টেম্বর মাসে পুরসভা নির্বাচনে রাজস্থানে জয় পেয়েছিল বিজেপি। তবে গ্রামে মুখ থুবড়ে পড়ল বিজেপি। দু’মাসের ব্যবধানে রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় পেল কংগ্রেস। শুধু তাই নয়, বিজেপির মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার পাশাপাশি দাপুটে মন্ত্রীদের শক্ত ঘাঁটিতে হারল পদ্ম শিবির। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৬৯টি আসন জিতেছে কংগ্রেস। বিজেপি পেয়েছে মাত্র ৭৩টি। নির্দল ও অন্যান্যরা পেয়েছে ৬০টি।

রিপোর্ট বলছে, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমতি উভয় ভোটেই আসনসংখ্যার নিরিখে বিজেপিকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে হাত শিবির। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৩৭টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস জিতেছে ২৫টি আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ৮টি। নির্দল-সহ অন্যান্য দলগুলির দখলে গিয়েছে মাত্র ৩টি জেলা পরিষদ। এখনও একটি জেলা পরিষদের ফল প্রকাশ বাকি। গতবার রাজস্থানে ২৯টি জেলা পরিষদে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বিজেপি জিতেছিল ১৬টিতে। আর কংগ্রেস ১০টি আসনে। বাকি ৩টি জিতেছিল নির্দল ও অন্যান্যরা। রাজস্থানের ৩৭টি জেলা পরিষদের ৪৭৫টি আসন এবং ৪১৯টি পঞ্চায়েত সমিতির ৭,৫৪৩টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি ফলাফল ঘোষণা হবে ডিসেম্বরে।

ভজনলালের জেলা ভরতপুরেও হেরেছে বিজেপি। ওয়ার্ডের হিসাবেও এগিয়ে কংগ্রেস। পঞ্চায়েত সমিতির ওয়ার্ডে কংগ্রেস জিতেছে ২৯৯০টি, বিজেপি ১৭৯৫টি। জেলা পরিষদ ওয়ার্ডে কংগ্রেস পেয়েছে ১৪৩টি আসন এবং বিজেপি মাত্র ৮৩টি।

এছাড়া জেলাভিত্তিক রিপোর্টে দেখা যাচ্ছে, জয়পুর জেলার ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে কংগ্রেস জয়লাভ করেছে। বিজেপি চৌমুন ও শম্বর লেকে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অন্যদিকে আরএলপি সাঙ্গানেরে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভজনলালের জেলা ভরতপুরেও হেরেছে বিজেপি। ওয়ার্ডের হিসাবেও এগিয়ে কংগ্রেস। পঞ্চায়েত সমিতির ওয়ার্ডে কংগ্রেস জিতেছে ২৯৯০টি, বিজেপি ১৭৯৫টি। জেলা পরিষদ ওয়ার্ডে কংগ্রেস পেয়েছে ১৪৩টি আসন এবং বিজেপি মাত্র ৮৩টি।

উল্লেখ্য, আগামী ২০২৮ সালে রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে গ্রামে দলের এই বেহাল অবস্থা চিন্তা বাড়াচ্ছে বিজেপি। পুরসভা ভোটের পর বিজেপির দাবি ছিল, ‘পুরভোটে জয় মানেই মানুষ সরকারের সঙ্গে আছে।’ তবে পঞ্চায়েত ভোটে সেই দাবি ধাক্কা খেল। এদিকে রাজস্থানে কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও এই ফল হাত শিবিরকে যথেষ্ট অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। এই জয়ের পর কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, “এটা গ্রামের মানুষের রায়। কৃষক, যুবক, মহিলারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন।” বিজেপি অবশ্য বলছে, পঞ্চায়েত ভোট স্থানীয় ইস্যুতে হয়, বিধানসভা ভোটে এর কোনও প্রভাব পড়বে না।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language