Hashtagintro

কোথায় শান্তি? ট্রাম্প-জিনপিংয়ের সঙ্গে বৈঠক সেরে এসেই ইউক্রেনে আগুন ঝরালেন পুতিন!

গোটা বিশ্বের চোখ ছিল চিনের মাটিতে হওয়া ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট বার্তালাপ চালান শান্তি ফেরানো নিয়ে। যাকে ঘিরে অনেকেরই আশা ছিল এবার থামবে যুদ্ধের দামামা। কিন্তু কোথায় কী? বৈঠকের পরদিনই ইউক্রেনে ভয়ংকর হামলা চালাল রাশিয়া! মুহূর্তেই যেন শান্তির আশাও ভস্মীভূত হয়ে গেল।

বৈঠকের পরই ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। সিএনএন সূত্রে জানা যাচ্ছে, সেখানেই ট্রাম্প দাবি করেন পুতিন খুবই ক্লান্ত। অথচ তারপরই কিয়েভের তরফে দাবি করা হয়েছে রাশিয়া রাতজুড়েই অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সংখ্যার দিক থেকেও সেটা সাম্প্রতিক হিসেবে অন্যতম ভয়ংকর হামলা। অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২৮।

বৃহস্পতিবারই তিন মহাশক্তিধর দেশের যুযুধান রাষ্ট্রপ্রধানদের এক ফ্রেমে দেখা গিয়েছে প্রথমবারের মতো। নেপথ্যে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন। তিন রাষ্ট্রনেতা যখন একসঙ্গে ছবির তোলার প্রস্তুতি নিচ্ছেন, তখন লাল গালিচার ওপর দিয়ে ট্রাম্প ও জিনপিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন পুতিন। এরপরই ট্রাম্প ও পুতিন করমর্দন করে কুশল বিনিময় করেন। এক সময় একে অপরের কাঁধেও হাত রাখেন। অন্যদিকে ট্রাম্প ও জিনপিংয়ের স্ত্রীকেও একসঙ্গে দেখা যায়। খানিক বাদে পুতিন তাঁদের সঙ্গে আলাপ করেন। এরপর তাঁরা বৈঠকে মিলিত হন। যাকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল, দীর্ঘসময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দামামা এবার তাহলে থামবে! কিন্তু সমস্ত জল্পনা ও আশা মুহূর্তেই চূর্ণ করে দিলেন পুতিন। ফলে পরিস্থিতি রইল যথা পূর্বং তথা পরং। এখন দেখার ট্রাম্প কিংবা জিনপিং এই নিয়ে কী মন্তব্য করেন। পুতিনই বা কিছু বলেন কিনা, সেদিকেও নিশ্চিত ভাবেই নজর থাকবে সকলের।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language