Hashtagintro

‘ঘর সাজানোর জিনিস দেব’, মেয়ের বাড়ির কথা শুনে পাত্রপক্ষ বলে, ‘ক্যাশ চাই’! বিয়ে ভাঙতেই হুলুস্থুল

একবছর আগেই ঠিক হয় বিয়ের তারিখ। এই অগ্রহায়ণেই সাতপাকে ঘোরার কথা ছিল পাত্র-পাত্রীর। সেই মতো তোড়জোড়ও চলছিল। কিন্তু আচমকাই সব ওলটপালট হয়ে গেল। জানা গিয়েছে, রবিবারই মেয়েকে আশীর্বাদ করতে আসার কথা ছিল পাত্রপক্ষের তরফে। কিন্তু শনিবার ফোন করতেই ছেলের বাড়ির তরফে উঠে আসে বিয়ে ভাঙার কথা। এরপরই সদলবদলে ছেলের বাড়িতে চড়াও হয় পাত্রীপক্ষ। খবর দেওয়া হয় পুলিশে। মেয়েরে বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে ছেলের বাবাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এদিন। বাড়ি থেকে তাড়িয়ে বের করা হয় পাত্রের মাকেও। কোচবিহারের বাবুরহাট সংলগ্ন খ্রিস্টান কলোনি এলাকার ঘটনা উত্তেজনা।

কথা মতো, অগ্রহায়ণের সন্ধেয় সামনের বুধবারই ছাদনাতলায় বসার কথা ছিল যুবক-যুবতীর। সেই মতোই কথা হয়েছিল দুই পরিবারের। জানা গিয়েছে, ঘটক মারফত সম্বন্ধ গিয়েছিল মেয়ের বাড়িতে। মেয়েকে পছন্দ হয়েছে বলে জানানোর পরই বিয়ের কথাবার্তা এগোয়। গত জুলাইতে মেয়ের বাড়ির তরফে ছেলের আশীর্বাদও করা হয়েছিল। সেদিনই দেনা পাওনার কথা উঠেছিল বলে জানান মেয়ের মা। তাঁর দাবি, আমাদের বাড়ির তরফে ঘর সাজানোর জিনিস দেব বলেছিলাম। তখন পাত্রপক্ষ দাবি করে, অ্যাকাউন্টে ক্যাশ পাঠিয়ে দিন। পণ দিতে আপত্তি জানায় মেয়ের বাবা। তখনকার মতো ছেলের বাড়ির সঙ্গে দেনা-পাওনার বিষয়টি মিটে যায় বলে দাবি পাত্রীর মায়ের। পণের টাকা না দেওয়ার কথাতেই সে সময় রাজি হয়েছিল ছেলেপক্ষ। কিন্তু আচমকাই বিয়ের ৫ দিন আগে নতুন অশান্তি শুরু হয়।

পাত্রীর মায়ের দাবি, রবিবার মেয়েকে আশীর্বাদ করতে আসার কথা ছিল। শনিবার আচমকা ফোন করে বলা হয়, আপনার মেয়ের অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে। তাই তাঁরা বিয়ে দিতে চান না বলে জানান। এরপরই ফুঁসে ওঠে মেয়ের পরিবার। তাঁদের দাবি, পণের টাকা দিতে রাজি না হওয়াতেই মেয়ের নামে বদনাম চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগে শনিবার সকালেই ছেলের বাড়িতে চড়াও হয় মেয়ের পরিবারের লোকজন। বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। খবর দেওয়া হয় পুলিশে। পাত্রের বাবাকে বাড়ি থেকে বের করে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। ছেলের মাকে কার্যত ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হয় রাস্তা দিয়ে। শনিবার সকালে গোটা ঘটনা ঘিরে কোচবিহারের খ্রিস্টাল কলোনিতে তুমুল হৈ চৈ পড়ে যায়।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language