মেঘলা দিনে কলকাতায় (Kolkata) ঝটিকা সফরে ‘দিলবর গার্ল’ নোরা ফতেহি (Nora Fatehi)। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের রাস্তার ধারে তখন অত্যুৎসাহী জনতার উপচে পড়া ভিড়। অপেক্ষার অবসান ঘটিয়ে মহানগরের বুকে থামল নোরার গাড়ি। শহরের একটি বিপণির উদ্বোধনে এসেছিলেন মরোক্কান বিউটি। তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায় আবলীলায় বহুক্ষণ অপেক্ষা করেছেন কলকাতাবাসী। নীল জিনস এবং কালো ক্রপ টপের সঙ্গে কপাল ছুঁয়েছিল চুলের সামনের অংশের ফ্রিঞ্জ।
মোহময়ী নোরার নেশায় বুঁদ ভক্তরা। সিনেমার পর্দায় যাঁর সৌষ্ঠব কোমরের ঝলকানিতে শিহরিত হয় ভক্তহৃদয়ে আজ সেই নোরাকে চাক্ষুস করার সবর্ণসুযোগ কলকাতাবাসীর। তাঁকে দেখেই যেন তৃপ্ত ভক্তহৃদয়। ছিমছাম সাজে আরও একবার মন জয় করে নিলেন অনুরাগীদের। ঠোঁটের কোনে মিষ্টি হাসিতে ঘায়েল নোরার অনুগামীরা। সামনে যখন নোরা ফতেহি তখন তাঁর মুখে দু-চারটি কথা শুনতে মুখিয়ে ছিল শহরবাসী। অনুরাগীদের নিরাশ করেননি নোরা।
View this post on Instagram
View this post on Instagram
সকলের উদ্দেশে বলেন, “আপনাদের দেখে ভীষণ আনন্দ হচ্ছে। খুব ভালো লাগছে। কলকাতার আমেজটাই আলাদা। এখানে আসতে আমার সবসময় ভালো লাগে।” বক্তব্য শেষে দুহাত দিয়ে হৃদয়ের ইমোজি দেখান অভিনেত্রী। সেখানে উপস্থিত প্রায় প্রত্যেকেই নিজেদের মুঠোফোনে নোরাকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত। অনেকে তো আবেগের বশবর্তী হয়ে নোরা ফতেহি পারফর্ম করেছেন এমন গানও গেয়েছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড পরিচালক অরিন্দম শীলও। নোরা ফতেহির সঙ্গে কিছুক্ষণ কথাবার্তাও হয়। তবে দুজনের কী কথা হল সেটা অবশ্য জানা যায়নি। এছাড়াও নোরার সঙ্গে ছিলেন অভিনেত্রী মধুমিতা গুপ্ত।

View this post on Instagram
