Hashtagintro

দিলজিতের সামনে হাত-পা ছুড়ে উদ্দাম নাচ, গায়ককে জাপটে আচমকা চুমু মহিলা ভক্তের

শুধু বিতর্কই নয়, দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে ঘটে অদ্ভুত কাণ্ডও। এক মহিলা ভক্তকে আজীবন বিনামূল্যে তাঁর কনসার্টের টিকিট দেওয়ার ঘোষণা করেছেন ‘পাঞ্জাব দা পুত্তর’ দিলজিৎ দোসাঞ্ঝ। ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর সাতটি কনসার্টে উপস্থিত ছিলেন ওই মহিলা ভক্ত। একনিষ্ঠ ভক্তের জন্য বিরাট সিদ্ধান্ত তাই ‘দলিদরিয়া’ দিলজিতের। বিতর্ককে ছাপিয়ে ভক্তের ভালোবাসাই শেষ কথা তার আরও এক উদাহরণ তৈরি করলেন আরেক মহিলা ভক্ত।

আহমেদাবাদে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট চলাকালীন গায়কের সঙ্গে দেখা করতে মঞ্চে উঠে আসেন এক মহিলা ভক্ত। দিলজিতের গানের গানে কয়েক সেকেণ্ড জমিয়ে নাচেন। কিন্তু, তারপর যা হল সেটার জন্য হয়ত দিলজিৎ প্রস্তুত ছিলেন না। ঝড়ের গতিতে সেই মুহূর্ত ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় চর্চা শুরু। নেটভুবনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা ভক্ত মঞ্চে উঠে দিলজিতের সঙ্গে মন খুলে কথা বলছেন। দিলজিৎও ভক্তকে নিরাশ করেননি।

গায়কের সামনে উল্লাসে হাত, পা ছুড়ে নাচতে থাকেন। করমর্দনের জন্য হাত বাড়ালে দিলজিৎও নিজের হাতও এগিয়ে দেন। এরপর সেই মহিলা ভক্তের হাতে তুলে দেন বিশেষ উপহার। প্রিয় গায়কের থেকে এমন আপ্যায়ান পেয়ে আবেগে আপ্লুত। মাইক্রোফোন হাতে দিলজিৎ যখন দর্শকের উদ্দেশে কথা বলছেন তখন ওই মহিলা ভক্ত আলিঙ্গনের জন্য এগিয়ে আসেন। এবারও খালি হাতে ফেরালেন না দিলজিৎ। কিন্তু, উষ্ণ আলিঙ্গনের পরই দিলজিতের গালে ‘আদুরে’ চুমু!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TEAM DOSANJH (@teamdiljitglobal)

এটার জন্য যে দিলজিৎ মোটেই প্রস্তুত ছিলেন না, তা বলাই বাহুল্য। তবে সুকৌশলে পরিস্থিতি সামলে নিয়েছেন, তা বললে অত্যুক্তি হবে না। ভক্তের হাত ধরে দর্শকাসনে পৌঁছে দেন দিলজিৎ। এরপর চেনা ছন্দে দু’হাত তুলে নাচতে নাচতে মঞ্চে ফেরেন দিলজিৎ। সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সেই বিশেষ মুহূর্ত। যা দেখে গায়কের প্রশংসায় মুখরিত নেটপাড়া। দিলজিৎ ভক্তরাও তাঁর ব্যবহারে মুগ্ধ। কনসার্ট বন্ধের চেষ্টা, গানের ক্ষেত্রে বিধিনিষেধ, হুমকি সত্ত্বেও বুক চিতিয়ে মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন করে নিজের প্রতিশ্রুতি রেখেছেন। পরিবর্তে পরম প্রাপ্তি ভক্তের ভালোবাসা।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language