Hashtagintro

ফিরছে ছোটবেলার ‘স্বাদ’, নব্বইয়ের নস্ট্যালজিয়া উসকে দিতে প্রত্যাবর্তন গোল্ড স্পটের!

নব্বইয়ের দশকে যাঁরা জন্মেছেন, তাঁদের কাছে ‘গোল্ড স্পট’ শুধু ঠান্ডা পানীয়ই নয় বরং ছেলেবেলার এক টুকরো স্মৃতি। আর অনেকটা আবেগ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাজার থেকে হারিয়ে যায় সেই ‘শৈশব’। অবশেষে ২৬ বছর পর সেই পানীয় প্রত্যাবর্তন করছে। তেমনটাই শোনা যাচ্ছে একাধিক সংবাদমাধ্যম সূত্রে। গোটা বিষয়টিকে নিয়ে আশায় বুক বাঁধছেন নস্ট্যালজিয়াপ্রেমীরা।

১৯৯৩ সালে কোকা-কোলা সংস্থা পার্লে-র কাছ থেকে ‘গোল্ড স্পট’ ব্র্যান্ডটি কিনে নেয়। কিন্তু ৭ বছর পর ২০০০ সালে সংস্থাটি আচমকাই কমলালেবুর স্বাদের পানীয়টির প্রস্তুত বন্ধ করে দেয়। কারণ, সেই সময় ‘ফ্যান্টা’-র মতো পানীয়ের চাহিদা অনেকটা বৃদ্ধি পায়। কিন্তু ২৬ বছর পর সেই পুরনো ‘গোল্ড স্পট’কে আবার ফিরিয়ে আনতে চলেছে কোকা-কোলা। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই বাজারে আসতে পারে নব্বইয়ের দশকের সেই ‘স্বাদ’। জানা যাচ্ছে, পানীয়টি কম চিনিযুক্ত এবং চিনিবিহীন – দুই সংস্করণেই পাওয়া যাবে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে ‘গোল্ড স্পট’ হাতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর স্ত্রীকে। এরপরই পানীয়টির প্রত্যাবর্তন ঘিরে জল্পনা ছড়ায়।বর্তমান বাজারে স্বাস্থ্যকর পানীয়ের চাহিদা দ্রুত বাড়ছে। কোকা-কোলার কম চিনিযুক্ত এবং চিনিমুক্ত পানীয়ের বিক্রি দ্বিগুণ হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে কম চিনিযুক্ত ফর্মুলাটিই ‘গোল্ড স্পট’-এর ফিরে আসার নেপথ্যে বড় ভূমিকা পালন করেছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language