Hashtagintro

মার্কিন সংস্থার স্বার্থরক্ষায় এবার ১৬ দেশের উপর শুল্কখাঁড়ার প্রস্তুতি! ট্রাম্পের ‘সিদ্ধান্তে’ শঙ্কিত ভারত

মধ্যবর্তী নির্বাচন হারের ধাক্কা সামলাতে হয়েছে। এরপরেও আগ্রাসী নীতি থেকে সরে আসতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সিদ্ধান্তে নতুন করে ১৬টি দেশের উপর বিরাট পরিমাণ শুল্কখাঁড়া চাপাতে চলেছে আমেরিকা। এর মধ্যে রয়েছে ভারতও। সিঙ্গাপুরে মোদিকে ‘বন্ধু’ বলে ভূয়সী প্রশংসার পর ট্রাম্পের ভোলবদলে উদ্বিগ্ন দিল্লি।

মার্কিন সংবাদমাধ্যমের দাবি, যে দেশগুলি ভর্তুকি ও অন্যান্য সরকারি সাহায্য দিয়ে নিজেদের অভ্যন্তরীণ শিল্পকে চাঙ্গা করছে (যেখানে বিদেশি বিনিয়োগও রয়েছে), মূলত তাদের উপরেই রেগে আগুন ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস সূত্রে খবর, প্রস্তাবিত শুল্ক পদক্ষেপের আওতায় রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি প্রধান অর্থনৈতিক শক্তি। সম্প্রতি দেশগুলির অভ্যন্তরীণ শিল্প ক্ষেত্রে ভর্তুকি-সরকারি সাহায্য নিয়ে কয়েক মাসব্যাপী তদন্ত চালায় মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের যুক্তি, ভর্তুকির মাধ্যমে অন্য বিদেশি উৎপাদকদের আমেরিকান কোম্পানিগুলির তুলনায় অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে তারা কম খরচে অতিরিক্ত পণ্য উৎপাদন করছে। আন্তর্জাতিক বাজারগুলিতে সেই সস্তার পণ্য ছড়িয়ে পড়ছে। এর ফলে প্রতিযোগিতায় টিকতে পারছে না বেশি দামি মার্কিন সংস্থার পণ্য।

ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশের শিল্পনীতি সংক্রান্ত তদন্ত রিপোর্ট চলতি সপ্তাহেই প্রকাশ করতে পারেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। সময়সূচি সামান্য পরিবর্তনও হতে পারে। মার্কিন সংবাদমাধ্যমের এই সংবাদ ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দিল্লি ও ওয়াশিংটন এখনও তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি ইতিবাচক অবস্থায় থাকলেও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। আমেরিকার সুপ্রিম কোর্টের একটি রায়ের পর ট্রাম্পের শুল্ক নীতিতে পরিবর্তনের কারণেই চুক্তি বিলম্বিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language