Hashtagintro

জেনেলিয়ার কানে মুখ গুঁজে ঠোঁট দিয়ে দুল খুললেন ইমরান, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটভুবন

ইমরান হাসমি মানেই পর্দায় যৌন সুরসুরি! ‘মার্ডার’ থেকে ‘জন্নত’, ‘আশিক বনেয়া আপনে’, ‘জেহর’-এর মতো একাধিক ছবিতে শিহরণ জাগানো ইমরান ম্যাজিকে বুঁদ হয়ে যেত দর্শক। পর্দার নায়িকার সঙ্গে শরীরী খেলা থেকে ঠোঁট ঠাসা চুম্বনে বলিউডের ক্যাশবক্সে জোয়ার আসত বললে অত্যুক্তি হবে না। তবে সময়ের সঙ্গে ‘সিরিয়াল কিসার’ ইমরান নিজের ইমেজ বদলে ফেলেছেন। রোম্যান্সে মাখামাখি দৃশ্যে অভিনয়ে রাস টেনেছেন। পর্দায় সাহসী দৃশ্যে দেখা না গেলেও বাস্তবে ফিরল পুরনো ম্যাজিক। সেই সঙ্গে বিতর্কেও জড়ালেন অভিনেতা।

‘আওয়ারাপন ২’-এর দুর্দান্ত সাফল্যের পর ‘গানমাস্টার জি৯’ নিয়ে ফিরছেন ইমরান (Emraan Hashmi)। সঙ্গী, জেনেলিয়া দেশমুখ (Genelia Deshmukh)। জোরকদমে চলছে ছবির প্রচার। এর মাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল ইমরান, জেনেলিয়ার এক ‘বিতর্কিত’ দৃশ্য। ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর মঞ্চে সিনেমার প্রচারে এসেছিলেন। সেখানেই অদ্ভুতকাণ্ড ঘটালেন ইমরান! মুখ দিয়ে জেনেলিয়ার কানের দুল খুলতেই আলোচনার কেন্দ্রে তারকাদ্বয়। সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে ইমরান, জেনেলিয়ার সেই ‘রোম্যান্টিক’ মুহূর্ত। তবে রিয়ালিটি শোয়ের মঞ্চে এহেন আচরণে অসন্তোষ প্রকাশ করেছে নেটপাড়ার নীতিপুলিশরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @indi.anmusictrending

ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া। এমন সময় তাঁর কাছে এগিয়ে আসেন ইমরান। কানের কাছে মুখ নিয়ে রোম্যান্টিক কায়দায় দু’ঠোঁটের ফাঁকে জেনেলিয়ার দুল! সহ অভিনেতার কার্তিতে তাজ্জব রীতেশপত্নী। যুগলের এমন রয়ায়ন একেবারে চেটেপুটে উপভোগ করেছেন উপস্থিত প্রতিযোগীরা। নেটভুবনেও ইমরান-জেনেলিয়ার কাণ্ড দেখে এক নেটাগরিকের রসিকতা, ‘রীতেশ, তোমার খেলা শেষ!’ অপর এক ইমরানভক্তের মন্তব্য, ‘ভাই আবার নিজের পুরনো অবতারে ফিরে এসেছে!’ তবে সমালোচনায় সরব নিন্দুকেরা।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language