Hashtagintro

মাথার উপর ভেঙে পড়ল ফলস সিলিং, অল্পের জন্য রক্ষা পেলেন টিনা, আতঙ্কে বাঙালি অভিনেত্রী!

‘উত্তরণ’ ধারাবাহিকের হাত ধরে হিন্দি টেলিদুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে বর্তমানে টিনা দত্তকে সেভাবে লাইমলাইটে পাওয়া যায় না। কিন্তু এবার এবার অভিনয়ের কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার জেরে চর্চার শিরোনামে অভিনেত্রী। খুব সাধ করে মুম্বইয়ে নিজের স্বপ্নের ফ্ল্যাট সাজিয়েছিলেন। সোশাল পাড়াতেও মাঝেমধ্যেই সেসব অন্দরসজ্জার ছবি-ভিডিও ভাগ করে নিতেন টিনা। কিন্তু এবার সেই সাধের ফ্ল্যাটেই ঘটল বিপত্তি! ফলস সিলিং ভেঙে পড়ল অভিনেত্রীর মাথা, ঘাড় ও কাঁধের উপর। আর ইনস্টা ভিডিওয় সেই অনভিপ্রেত অভিজ্ঞতার কথাই ভাগ করে নিলেন টিনা দত্ত।

অভিনেত্রীর বাড়ির বসার ঘরের ছাদ ভেঙে পড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি তাঁকে সোশাল মিডিয়ায় সক্রিয়ভাবে দেখা না যাওয়ায় অনুরাগীদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছিল।

ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এই দুর্ঘটনার কথা জানান টিনা। সেখানেই দেখা যায়, অভিনেত্রীর বাড়ির বসার ঘরের ছাদ ভেঙে পড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সম্প্রতি তাঁকে সোশাল মিডিয়ায় সক্রিয়ভাবে দেখা না যাওয়ায় অনুরাগীদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। সেসব কৌতূহল মেটাতেই নিজের বাড়ির এমন ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন টিনা। তবে এহেন দুর্ঘটনার সম্মুখীন হয়েও বাঙালি অভিনেত্রীর মনের জোর অটুট। রসিকতাচ্ছলে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের গল্প… কিছুটা মজার, কিছুটা অদ্ভুত।’

অল্পের জন্য রক্ষা পেলেন টিনা দত্ত।

তখনই ঘটে বিপত্তি! আচমকা মাথার উপর ভেঙে পড়ে ফলস সিলিংয়ের একটি বড় অংশ। সরাসরি মাথা, ঘাড় ও কাঁধে আঘাত লাগে অভিনেত্রীর।

ঘটনার বিবরণ দিতে গিয়ে টিনা জানিয়েছেন, দুর্গাপুজোর ছুটি কাটিয়ে গত ৩১ অক্টোবর কলকাতা থেকে মুম্বইয়ে ফেরেন তিনি। বাড়ি ফিরে স্নান সেরে মায়ের পাঠানো খাবার খেয়ে স্যুটকেস গোছাতে গিয়েছিলেন। ঠিক সেসময়েই নিজের দামি নতুন কার্পেটের উপর ছাদের ভাঙা অংশের মতো কিছু একটা পড়ে থাকতে দেখেন। প্রথমে ভেবেছিলেন, হয়তো বাড়ির পরিচারিকা ঘর পরিষ্কার করতে গিয়ে কোনওভাবে নোংরা করে রেখেছেন! কিন্তু ওই ভাঙা অংশটি কোথা থেকে এল, সেটা বুঝতে না পেরে জানলার দিকে এগিয়ে যান বিষয়টি খতিয়ে দেখতে। তখনই ঘটে বিপত্তি! আচমকা মাথার উপর ভেঙে পড়ে ফলস সিলিংয়ের একটি বড় অংশ। সরাসরি মাথা, ঘাড় ও কাঁধে আঘাত লাগে অভিনেত্রীর। সেকথাবলতে গিয়েই মজাচ্ছলে টিনা প্রশ্ন ছোড়েন, ‘এমন ঘটনা আর কার কার সঙ্গে ঘটে?’ টিনার কথায়, বাড়ির নকশা তৈরির জন্য অন্যতম সেরা আর্কিটেক্টকে নিয়োগ করা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, সেটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি।
‘উত্তরণ’ অভিনেত্রী জানান, দুর্ঘটনার পর প্রথম দু’দিন তিনি কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন। তৃতীয় দিনে বাড়ির এমন বেহাল দশা দেখে নিজেকে আর সামলাতে পারেননি, কান্নায় ভেঙে পড়েন। তবে দুঃখ কাটিয়ে খুব শিগগিরি নিজেকে বোঝান- কাঁদলে চলবে না, বরং উঠে দাঁড়াতে হবে। সেসব ঘটনাই ভিডিওয় ভাগ করে নেন টিনা দত্ত। জানান, এযাত্রায় অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tinaa Dattaa (@tinadatta)

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language