Hashtagintro

দু’মাসে দুই বিয়ে করে বেপাত্তা যুবতী! একসঙ্গে শ্বশুরবাড়িতে হাজির দুই বর, তারপর…

দু’মাসের ব্যবধানে দুই বিয়ে। মাকে দেখতে যাবেন বলে দুই শ্বশুরবাড়ি থেকেই টাকা পয়সা নিয়ে পালিয়ে যান যুবতী। খোঁজে তাঁর বাড়িতে হাজির দুই  যুবক। তাঁরা দু’জনেই নিজেদের যুবতীর স্বামী বলে দাবি করেন। তারপর জোর দিতে জানা যায়, যুবতীর মা আসলে মা নন। বাবাও, আসল বাবা নন। থানায় অভিযোগ দায়ের। তদন্তে পুলিশ।

ঘটনাটি তামিলনাড়ুর। গত ১৩ সেপ্টেম্বর কোভিলপট্টির বাসিন্দা কার্তিকার সঙ্গে বিয়ে হয় তাঞ্জাভুর জেলার উপ্পুন্দারপট্টির বাসিন্দা সিদ্ধার্থনের। ঘটকের মাধ্যমেই বিয়ে ঠিক হয়। তারপর বিয়ে। ১০ লক্ষাধিক টাকা খরচা করেন পাত্র পক্ষ। বিয়ের দু’দিন পর কার্তিকা স্বামী সিদ্ধার্থনকে জানান, তাঁর মা অসুস্থ তিনি দেখতে যাবেন। স্বাভাবিকভাবেই আপত্তি করেননি সিদ্ধার্থন। শাশুড়ির অসুস্থতার কথা শুনে উলটে চিকিৎসার খরচও দেন তিনি। কার্তিকা বাপের বাড়ি যান।

কিন্তু সেই যে গেলেন আর এলেন না যুবতী! ফিরে আসার কথা বললে যুবতী বিভিন্ন সময় জানায়, তিনি হাসপাতালে, মায়ের অবস্থা ভালো নয়। বাধ্য হয়ে সিদ্ধার্থন তাঁর বাড়ির সদস্যদের নিয়ে স্ত্রীর বাড়িতে যান। সেখানে সিদ্ধার্থন দেখেন, শাশুড়ি দিব্য সুস্থ আছেন। তিনি জানান, তাঁর মেয়ে মাদুরাইতে গিয়েছেন তাঁর অসুস্থ দিদাকে দেখতে। 

এরপরই নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। যুবকের শ্বশুরবাড়িতে বাড়িতে আরও এক যুবক এসে কার্তিকার খোঁজ করতে থাকেন। কেন খোঁজ করছেন? জানতে চাইলে ওই দ্বিতীয় যুবক জানান তিনি কার্তিকার স্বামী। যুবতী মায়ের শরীর খারাপ বলে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর থেকে আর বাড়ি যাননি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই দুই যুবকই থানায় অভিযোগ করেন। যুবতী ও তাঁর নকল বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পাত্রপক্ষের সঙ্গে কথা বলার পর তাঁদের সঙ্গে বিয়ে করানো হত। এরপর টাকা হাতানোর ছক ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language