Hashtagintro

১৫ বছর পর শাহরুখের সঙ্গে ‘ছম্মক ছল্লো’ করিনা! ‘ড্যাডি কুল’ গানে ‘কিং’-এর পারদ চড়ালেন বেবো

‘কিং’ সিনেমার সুবাদে যে বেবো দেড় দশক বাদে বাদশার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন, সেখবর অক্টোবর মাসের গোড়াতেই মিলেছিল। শোনা গিয়েছিল, মেগাবাজেট এই সিনেমার আইটেম গানে ফের একসঙ্গে ডান্স ফ্লোর কাঁপাবেন বেবো-বাদশা। তখন অনুরাগীমহল অপেক্ষায়। কথা ছিল দিন দুয়েক আগে মুক্তি পাওয়ার। তবে শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বিগ ফ্রাইডে’ চমক নিয়ে হাজির শাহরুখ খান এবং করিনা কাপুর। প্রকাশ্যে এল ‘কিং’-এর বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’।

শচীন-জিগরের সুর করা সেই ডিস্কো থিমেই ‘কিং’য়ের গানে ঝড় তুললেন শাহরুখ-করিনা। যা দেখে ভক্তমহলেও উচ্ছ্বাস। অক্টোবর মাসের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের শিডিউলে এই জমকালো আইটেম গানের শুটিং হয়েছে।

শেষবার ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন। তারপর পেরিয়ে গিয়েছে পনেরো বসন্ত। তবে পর্দায় আর বেবো-বাদশার রোম্যান্স চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শকমহল। তবে এবার বহুপ্রতীক্ষিত ‘কিং’ ছবির গানে মহাচমক দিলেন করিনা কাপুর খান। যেখানে ডিস্কো থিমের গানে ‘সল্ট অ্যান্ড পিপার’ লুকে উন্মাদনার পারদ চড়ালেন শাহরুখ আর বেবো বরাবরের মতো বোল্ড মেজাজে। সত্তরের দশকে বনি এমের গাওয়া ডিস্কো জঁরের ‘ড্যাডি কুল’ বেজায় হিট করেছিল। এবার শচীন-জিগরের সুর করা সেই ডিস্কো থিমেই ‘কিং’য়ের গানে ঝড় তুললেন শাহরুখ-করিনা। যা দেখে ভক্তমহলেও উচ্ছ্বাস। অক্টোবর মাসের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের শিডিউলে এই জমকালো আইটেম গানের শুটিং হয়েছে।

Kareena Kapoor, Shah Rukh Khan to reunite in King
শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ‘কিং’ ছবিতে করিনা কাপুরও। কোন চরিত্রে?

‘কিং’ সিনেমায় বলিউডের তাবড় নায়িকাদের ভিড়! ফিসফাস, সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়। অন্যদিকে শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁর ‘লাকি চার্ম’ দীপিকা পাড়ুকোনকে। অতঃপর এই দুই দুঁদে নায়িকার পাশাপাশি করিনা কাপুর খান কীভাবে চমক দেবেন? দেখার অপেক্ষায় ছিলেন দর্শক, অনুরাগীরা। অবশেষে ১৫ বছর বাদে শাহরুখের সঙ্গে ‘ছম্মক ছল্লো’ মেজাজে ধরা দিলেন করিনা কাপুর। ডিসেম্বর মাসের ২৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘কিং’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language