সেলেব সন্তানদের নিয়ে বরাবরই ভক্তমহলে কৌতূহলের অন্ত নেই। সুপারস্টার মা-বাবার মতো স্টারকিডদের গতিবিধিতেও নজর থাকে তাদের। এবার চর্চায় অক্ষয় কুমার, টুইঙ্কল খান্নার পুত্র আরব ভাটিয়া (Aarav Bhatia)। জনপ্রিয় পোশাকশিল্পী রোহিত বলের জন্য মার্জার সরণিতে হেঁটে তাক লাগালেন তারকাসন্তান। আর জয়পুরের অনুষ্ঠান থেকে আরব ভাটিয়ার রাজকীয় লুকের ছবি প্রকাশ্যে আসতেই সোশাল পাড়ায় শোরগোল। নেটভুবনের একাংশ অক্ষয়পুত্রর সঙ্গে দাদু রাজেশ খান্নার চেহারার মিল খুঁজে পেয়েছেন।
সোনালি সুতোর কারুকাজ করা কালো রঙের জরদৌসি জ্যাকেটে আরবকে দেখে ‘রাজপুত্র’ বলে সম্বোধন করেছেন একাংশ। আর সেই ছবি পোশাকশিল্পী সোশাল মিডিয়ায় শেয়ার করতেই একাংশ বললেন, ‘এ তো দাদু রাজেশ খান্নার কার্বনকপি।’
উল্লেখ্য, আরব নিজেও ফ্যাশন টেকনলজি নিয়ে পড়াশোনা করেছেন। ‘ধনকুবের’ বাবার সম্পত্তির প্রতি তাঁর কোনও মোহ নেই। বরং গ্রামে গ্রামে ঘুরে দিব্যি ব্লক প্রিন্টের কাজ শিখেছেন। অতঃপর ফ্যাশন দুনিয়ার আটঘাঁট যে তাঁর ভালোই জানা, তা বলাই বাহুল্য। এবার রোহিত বলের ডিজাইন করা পোশাকে বাজিমাত করলেন ব়্যাম্পে। সোনালি সুতোর কারুকাজ করা কালো রঙের জরদৌসি জ্যাকেটে আরবকে দেখে ‘রাজপুত্র’ বলে সম্বোধন করেছেন একাংশ। আর সেই ছবি পোশাকশিল্পী সোশাল মিডিয়ায় শেয়ার করতেই একাংশ বললেন, ‘এ তো দাদু রাজেশ খান্নার কার্বনকপি।’ কেউ বা বললেন, ‘কাকা তো ফিরে এসেছেন।’ রাজেশ খান্নাকে যে ভক্তদের অনেকে ‘কাকা’ বলে সম্বোধন করতেন, তা অজানা নয়। এবার অক্ষয়-টুইঙ্কল পুত্র রাজকীয় লুকে ধরা দিতেই তাঁকে ‘জুনিয়র কাকা’ বলে আখ্যা দিলেন অনেকে। তবে গল্পের ‘টুইস্ট’ অন্যখানে।

মাসখানেক আগে লন্ডনের এক ক্যাফে থেকে একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন আরব-অনন্যা। সেখান থেকেই তাঁদের প্রেমগুঞ্জনের শুরুয়াত। দুই তারকাসন্তান যদিও এক্ষেত্রে স্পিকটি নট! তবে এবার আর রাখঢাক নেই।
আরবের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনন্যা পাণ্ডে। মাসখানেক আগে লন্ডনের এক ক্যাফে থেকে একসঙ্গে ছবি পোস্ট করেছিলেন আরব-অনন্যা। সেখান থেকেই তাঁদের প্রেমগুঞ্জনের শুরুয়াত। দুই তারকাসন্তান যদিও এক্ষেত্রে স্পিকটি নট! তবে এবার আর রাখঢাক নেই। বরং অক্ষয়-টুইঙ্কল পুত্রের ছবিতে খুল্লমখুল্লা ভালোবাসা জাহির করে লিখেছেন, ‘আমি মুগ্ধ!’ সঙ্গে হৃদয় ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। আর তাতেই একাংশের অনুমান, চাঙ্কিকন্যা কি প্রেমে সিলমোহর দিলেন?
View this post on Instagram
