Hashtagintro

ঘোষণার পরও মহামেডানের দায়িত্বে নারাজ ব্রিটিশ কোচ! ক্লাবের যুক্তি, ‘আরও ভালো একজনকে পেয়েছি’

সরকারিভাবে ঘোষণা হয়ে গেলেও শেষ পর্যন্ত মহামেডানের কোচের দায়িত্ব নিচ্ছেন না ব্রিটিশ কোচ জেমস প্যাট্রিক ম্যাকলুন। ক্লাবের তরফ থেকে গত মাসে ঘটা করে সাংবাদিক সম্মেলন করে এই ব্রিটিশ কোচের নাম ঘোষণা করেছিলেন ক্লাব কর্তারা। কিন্তু জানা গিয়েছে তিনি দায়িত্ব নিতে নারাজ। যদিও মহামেডান কর্তারা দাবি করছেন ম্যাকলুনের থেকেও ভালো প্রোফাইলের কোচ পেয়ে গিয়েছেন বলেই তাঁকে নেওয়া হচ্ছে না।

এদিন ক্লাব সভাপতি গজল জাফর বলেন, “আমরা ম্যাকলুনের থেকেও ভালো মানের কোচ পেয়ে গিয়েছি বলেই ওঁকে নেওয়া হচ্ছে না। কয়েক দিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা করা হবে ক্লাবের তরফ থেকে।”

ক্লাব সভাপতি আরও দাবি করেন যে নতুন কোচের নাম ঘোষণা করা হবে, তিনি অতীতে আইএসএলে কাজ করে গিয়েছেন। এক স্পেনীয় কোচের সঙ্গে কথাবার্তা চূড়ান্তের পথে মহামেডান। গত মরশুম থেকেই একের পর এক খারাপ খবর পাচ্ছেন মহামেডান সমর্থকরা। ইনভেস্টর সরে যাওয়ার পর আইএসএল থেকে অবনমন। পরবর্তী সময়ে ক্লাব সভাপতি হিসাবে হুমায়ুন কবীরের মতো রাজনীতিবিদকে এনেও সমস্যা সমাধান করতে পারেননি তাঁরা। কয়েকদিনের মধ্যেই হুমায়ুন কবীরকেও সরিয়ে দিয়েছে মহামেডান।

উল্লেখ্য, কলকাতার তিন প্রধানের অন্যতম মহামেডানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত জাফর। আগে ক্লাবের সহ-সভাপতি ছিলেন। সচিব পদেও দায়িত্ব সামলেছেন। মাসখানেক আগেই তিনি হুমায়ুন কবীরের জায়গায় মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language