Hashtagintro

‘কিডন্যাপ করা হয়েছে’, দ্বারকা নর্থ থানায় ধরনায় মমতা, সোমেও যোগ দেবেন মিছিলে

আরশোলাদের বিক্ষোভে শনিবার দিনভর উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লি। যদিও বড়সড় বিক্ষোভ দানা বাঁধার আগেই আটক করা হয় একের পর এক সিজেপি নেতাকে। আটক করা হয় চার প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও। সেই তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দুপুরে দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। আটক করা হয় সাকেত গোখলে, ডেরেক ও ব্রায়েন-সহ একাধিক শীর্ষ নেতাকে। তাঁদের সবাইকেই নিয়ে যাওয়া হয় দ্বারকা নর্থ থানায়। সেখানে পৌঁছেই মমতার অভিযোগ, তাঁদের ‘অপহরণ’ করে প্রিজন ভ্যানে দু’ঘন্টা ঘুরিয়ে দ্বারকা নর্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই থানায় ধরনায় বসে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকী সোমবার পর্যন্ত দিল্লিতেই থাকবেন বলেও জানান তিনি।

ভোটচুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দেয় সিজেপি। ‘যন্তর মন্তরে’ এই কর্মসূচির ডাক দেওয়া হয়। তা ঘিরে একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় রাজধানী। কিন্তু ‘যন্তর মন্তরে’ পৌঁছনোর আগেই একের পর এক সিজেপি নেতাকে আটক করে দিল্লি পুলিশ। আটক করা হয় সিজেপি প্রধান অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে। কার্যত গোটা দিল্লি জুড়েই চলে ধরপাকড়। এরইমধ্যে আলদাভাবে দিল্লির সাউথ অ্যাভিউতে নিজের বাড়ির সামনেই ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানেই পৌঁছে যায় দিল্লির পুলিশের আধিকারিকরা। ধরনা প্রত্যাহারের কথা বলা হয়। কিন্তু তাতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তাঁকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। একইসঙ্গে আটক করা হয় দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখেলকেও। নিয়ে যাওয়া হয় দ্বারকা নর্থ থানায়। সেখানে পৌঁছেই পুলিশের বিরুদ্ধে ‘অপহরণে’র অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকী সমাজমাধ্যমেই এই বিষয়ে পোস্ট করেন।

 

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিকেল ৪টে, চার সাংসদ-সহ আমাকে দ্বারকা নর্থ থানায় নিয়ে আসা হয়। সেখানেই ধরনা শুরু করছি।’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘অপহরণ করে প্রিজন ভ্যানে করে দুই ঘণ্টা ধরে ঘোরানো হল। আজ রাতে আমি কলকাতায় ফিরছি না। বরং সোমবারের ‘ইন্ডি’ (I.N.D.I.A) জোটের মিছিলে যোগ দেব।’ বলে রাখা প্রয়োজন, আজ শনিবারই দিল্লি ফিরে আসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু দীর্ঘক্ষণ থানায় আটক থাকার ফলে বিমান ধরা সম্ভব হয়নি তাঁর। এরপরেই দিল্লিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামী সোমবার দিল্লিতে বিরোধী দলের একাধিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দিল্লি ফিরেছেন। তিনিও সোমবার রাজধানী উড়ে যাবেন বলে খবর।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language