Hashtagintro

DSLR বা দামি ফোনের ক্যামেরা নয়! এই নিয়ম মানলেই সস্তার স্মার্টফোনেও উঠবে দুরন্ত ছবি

ছোট ছোট আনন্দের মুহূর্তই জীবনে খুশির জোয়ার আনে। অবসরে সেই সময়ের স্মৃতিচারণ করি সবাই। একাল হোক সেকাল সেই স্মৃতিচারণের অন্যতম মাধ্যম ছবি। যুগ বদলছে দিনে ছবি তোলার ক্যামেরাও উন্নত হয়েছে। তবে অনেকেই ভাবেন ডিএসএলআর ক্যামেরা হলে ছবি ভালো উঠবে। এখন সেই ধারনা দামি ফোনের ক্যামেরার দৌলতে অনেকটাই ফিকে হয়েছে। শুধু দামী নয়, তুলনামূলক কম দামি ফোনের ক্যামেরাতেও ভালো ছবি তোলা যায়।এই টিপসগুলো জানা থাকলেই ফোনের ক্যামেরাতেই ছবি উঠবে ডিএসএলআরের মতো। মোবাইলের ক্যামেরা সেটিংসগুলো ঠিকমতো ব্যবহার করতে পারলেই কেল্লাফতে।

মোবইল ফোনের ক্যামেরায় ভালো ছবি তোলার প্রাথমিক ধাপ হল লেন্স পরিষ্কার রাখা।  অনেকেই এইটি বেমালুম ভুলে যায়। সারা দিনে পকেটে, হাতে ঘোরে মোবাইল। অনেক সময় ক্যামেরার লেন্সে আঙুলের ছাপ পড়ে যায়। রাস্তাঘাটে চলার সময় ধুলোয় জমা হয় লেন্সে। সেই অবস্থায় ছবি তুললে, তা ঝাপসা দেখায়। কাজেই ছবি তোলার আগে ফোনের ক্যামেরা ভালো করে পরিষ্কার করে নিন। তবে মনে রাখবেন, পরিষ্কার নরম কাপড় দিয়ে  ধুলো মুছবেন আলতো করে। না হলে হিতে বিপরীত হতে পারে। ক্যামেরায় দাগ পড়তে পারে।

এরপর মোবাইলের ক্যামেরায় থাকা গ্রিড ব্যবহার করুন। তাড়াহুড়োয় ছবি তুলতে গিয়ে অনেকেই তা ভুলে যায়। ক্যামেরার গ্রিড লাইন অপশনটি অন করে নিন। এতে যে দৃশ্য আপনি মুঠোফোন বন্দি করতে চাইছেন সেটিকে সঠিকভাবে ক্যামেরার মধ্যে আনতে পারবেন। মূল বিষয়বস্তুকে গ্রিডলাইনের দুটি লাইনের মাঝখানে রাখলে ছবি ভালো আসবে।

পরের ধাপ হল ফোকাস ঠিক রাখা। আপনি যে ছবিটি তুলতে চাইছেন তার মূল বিষয়বস্তুর উপর ফোকাস করুন। ছবির নির্দিষ্ট জায়গায় ফোকাস করতে মোবাইল স্ক্রিনের সেই জায়গাটিতে ট্যাব করলেই ফোকাস করতে পারবেন। প্রয়োজন মতো আলো কম ও বেশিও করতে পারবেন। এতে ছবিটির আলো ব্যালেন্স হবে। মনের মতো ছবি উঠবে।

রাতে আকর্ষণীয় ছবি তুলতে মোবাইলের ‘নাইট মোড’ অপনশনটি ব্যবহার করুন। এতে আপনার ক্যামেরা প্রয়োজন অনুসারে আলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তবে নাইট মোডে ছবি তোলার পর, সঙ্গে সঙ্গে মোবাইল সরিয়ে নেবেন না। মোবাইল স্ক্রিনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। না হলে ছবি ঝাপসা হয়ে যেতে পারে। সর্বশেষ পন্থা এডিটিং। এখন বিভিন্ন এডিটিং অ্যাপ বাজারে বিনামূল্যেই পাওয়া যায়। এতে আপনার ছবিটিকে নিজের মতো করে নিতে পারবেন।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language