Hashtagintro

 অক্ষয়পুত্রের সঙ্গে লন্ডনে একান্তযাপন, ‘মনের মানুষ’ আরভের জন্য মাফিন বানালেন অনন্যা! শুরু নতুন প্রেমের কাহিনি?

আদিত্য রয় কাপুর, ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্ক ভাঙার পর এবার বলি ডিভা অনন্যা পাণ্ডের জীবনে নতুন প্রেমের বসন্ত! বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের ছেলে আরভকে মন দিয়েছেন চাঙ্কি কন্যা? লন্ডনে অনন্যা-আরভেরহ একান্তযাপনের মুহূর্ত তো সেই ইঙ্গিতই দিচ্ছে। আরভ ভাটিয়ার সঙ্গে ছুটি কাটানোর ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্যা পাণ্ডে। ইনস্টাগ্রামে খাবারের ছবি হাতে হাসি মুখে ক্যামেরায় পোজ, এই ছবি প্রকাশ্যে আসতেই নেটভুবনে আরভ-অনন্যার প্রেমচর্চা তুঙ্গে।

তারকা পরিবারের সন্তান হয়েও লাইমলাইট থেকে নিজেকে দূরেই রাখেন অক্ষয়পুত্র। কিন্তু, অনন্যার ইনস্টা স্টোরিতে আরভের ছবি ভেসে উঠতেই মায়ানগরীর সিনেপাড়ায় নতুন প্রেমিকযুগলের নয়া রসায়ন শুরু হয়েছে বলেই মনে করা হচ্ছে। মাফিন ভর্তি একটি স্বচ্ছ কন্টেনার হাতে আরভ আর অনন্যার হাতে সেই মাফিনের টুকরো। আরভের জন্য নিজের হাতে মাফিন বানিয়েছেন অনন্যা। অন্তরের খুব কাছের মানুষ ছাড়া এমনটা কখনও সম্ভব? সম্পর্ক নিয়ে মুখ ফুটে কেউ কিছু না বললেও ছবিই তো দুইয়ে দুইয়ে চার করে দিচ্ছে, তা বললে অত্যুক্তি হবে না।

অক্ষয়পুত্রের সঙ্গে অনন্যা

আরভের পরনে কালো রঙের শার্টের উপর ধূসর নকশা করা কার্ডিগান। অনন্যা পরেছিলেন কালো টিশার্টের সঙ্গে ‘ম্যাড লাকি’ লেখা জিপ-আপ হুডি। আরভের সঙ্গে অনন্যার ‘আশিকি’ তাহলে জমে ক্ষীর? পাশাপাশি বসে মাফিন নিয়ে অনন্যা-আরভের বিশেষ মুহূর্ত এই মুহূর্ত আলোচনার কেন্দ্রে তা বলার অবকাশই রাখে না। প্রসঙ্গত, আদিত্য রয় কাপুরের পরে ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার সম্পর্কে জড়ানো নিয়েও টিনসেল টাউনের অন্দরে তৈরি হয়েছিল জল্পনা। যদিও অনন্যা সরাসরি সেই সম্পর্ককে কোনওদিনই স্বীকৃতি দেননি। তবু বিষয়টা ছিল ‘ওপেন সিক্রেট’।

কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই প্রেম ভেঙে খানখান। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে আলাপ হয়েছিল অনন্যা ও ওয়াকারের। এরপর ধীরে ধীরে সম্পর্ক গড়ায় প্রেমে। ডেট করা শুরু করেন তাঁরা। নিজেদের সম্পর্ককে স্বীকৃতি না দিলেও বহু বিনোদন ওয়েবসাইটের দাবি, তাঁরা চুটিয়ে প্রেম করছিলেন। আদিত্য, ওয়াকার অতীত, এখন ‘মনের মানুষ’ আরভের সঙ্গে অনন্যার ‘মাফিন প্রেম’-এর সমীকরণ বিটাউনের হট কেক তা বলাই বাহুল্য।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language