Hashtagintro

অগ্রিম টিকিট বুকিংয়ে বাজিমাত! মেগাবাজেট ‘রামায়ণ’-এর ৩ হাজারি টিকিটে সাধারণের পকেটে টান

আগামী ৫ নভেম্বর দিওয়ালির আবহে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ঘোষণার পর থেকেই চর্চায় চার হাজার কোটির এই ছবি। মুক্তির আগেই নজরকাড়া অগ্রিম টিকিট বুকিং। স্যাকনিকের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই আশি হজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিকের-এর রিপোর্ট মোতাবেক, ২১ অক্টোবর সকাল ৭টা পর্যন্ত ভারতে তিন হাজার চারশো বিরানব্বইটি শোয়ের জন্য অগ্রিম বুকিং থেকে ছবিটির আনুমানিক আয় হয়েছে ৪.৭৮ কোটি টাকা। আর টিকিটের দামে সাধারণের পকেটে টান পড়বে তা বলাই বাহুল্য।

‘রামায়ণ’-এর টিকিটের দাম তিন হাজার টাকা! দশেরার দিন থেকে অগ্রিম বুকিং শুরু হতেই ছবিটির প্রিমিয়াম টিকিটের দাম নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টিকিটের সর্বনিম্ম মূল্য ২০০ টাকা। মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে প্রিমিয়াম রিক্লাইনার আসনের টিকিটের মূল্য, তিন হাজার একশো সত্তর। তবে বিভিন্ন শহর ও সিনেমা হলে টিকিটের দামে যথেষ্ট পার্থক্য রয়েছে। বেঙ্গালুরুর দোদ্দাবল্লাপুরার ‘কেআরজি সৌন্দর্য মহল’-এ কন্নড় সংস্করণের টিকিটের দাম শুরু দুশো থেকে।

নির্দিষ্ট কিছু ২ডি ও ৩ডি শোয়ের টিকিটের দাম চারশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ পর্যন্ত ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির ‘পিভিআর ইসিএক্স’-এ সকাল ন’টার থ্রি ডি শোয়ের টিকিটের দাম আনুমানিক তিনশো উনচল্লিশ চারশো সাত। মুম্বইয়ে চার্চগেটের আইম্যাক্সে সকাল সাড়ে সাতটার থ্রি ডি শোয়ের টিকিটের দাম পাঁচশো তিরিশ থেকে ছশো আশি। মুম্বইয়ে লোয়ার পারেলের পিভিআর, ফিনিক্স প্যালাডিয়ামে আইম্যাক্স শোয়ের জন্য প্রিমিয়াম রিক্লাইনার আসনের টিকিটের দাম তিন হাজার একশো সত্তর।

ভারতে হিন্দি সংস্করণের টিকিটই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। অগ্রিম বুকিংয়ের আয়ের প্রায় ৯৫ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকেই। ২০ অক্টোবর থেকে শুরু হয়েছে‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বুকিং। ইতিমধ্যেই মোট তিরাশি হাজার চারশো বারোটি টিকিট বিক্রি হয়েছে। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’অন্যতম বহু প্রতীক্ষিত ছবি। প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। এরই মাঝেই খবর, নভেম্বরে মুক্তির আগে সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ে আশাব্যঞ্জক সাড়া মিলেছে।

Ramayana second trailer says Lord Ram is not God but a man Ram Ravana Clash also attractive
‘রামায়ণ’

অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে এগিয়ে রয়েছে দিল্লি-এনসিআর। দ্বিতীয় স্থানে মুম্বই। পাশাপাশি পুনে, কলকাতা এবং বেঙ্গালুরুতেও উল্লেখযোগ্য হারে বিকিয়েছে অগ্রিম টিকিট। বিদেশেও ভালো সাড়া পাচ্ছে বলেই খবর। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়ম সূত্রে খবর, চারটি আন্তর্জাতিক স্তরে অগ্রিম বুকিংয়ের পরিমাণ ইতিমধ্যেই প্রায় ১৩ লক্ষ ডলার ছুঁয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১২.৩ কোটি টাকা। সতাশি হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।

Netizens praises Ranbir Kapoor's casting as Ramayana 'Jai Jai Ram' Release
‘রামায়ণ’-এর অগ্রিম টিকিট বুকিং

‘বুক মাই শো’ অনুযায়ী,ক মুম্বইয়ের গোরেগাঁওয়ের মিরাজ সিনেমাসে ‘রামায়ণ পার্ট ১’-এর সকাল ছ’টার একটি শো রয়েছে। এছাড়াও মিড নাইট শোয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক প্রেক্ষাগৃহে রাত ১১টা ৫৯ মিনিটের শো তালিকাভুক্ত করা হয়েছে। ভোরের শো কিংবা মধ্যরাতের শো বেছে নেওয়ার বিকল্প সুযোগ থাকছে দর্শকের জন্য।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language