Hashtagintro

অনুমতি ছাড়াই কর্মী বদলি! বিভাগীয় নিয়ম মনে করিয়ে কড়া শুভেন্দু প্রশাসন

প্রশাসনিক বিভাগ কমন ক্যাডার উইংয়ের অধীনে থাকা কর্মীদের বিভিন্ন অধিদপ্তর বা আঞ্চলিক কার্যালয়ে নিযুক্ত বা বদলি করছে। কোনও অনুমতি ছাড়া সেই সিদ্ধান্ত না নিতে ‘পরামর্শ’ দিল কমন ক্যাডার উইং। এই বিভাগের অনুমতি ছাড়া সেই নির্দেশ দেওয়া যাবে না। এমনই বিজ্ঞপ্তি জারি করা হল বিভাগের তরফে। সাফ জানানো হয়েছে, তাদের নির্দেশ ছাড়া এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। বদলি বা সেই সংক্রান্ত কোনও কাজ করতে হলে কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগে (কমন ক্যাডার উইং) প্রস্তাব পাঠাতে হবে। এই বিভাগ সিদ্ধান্ত নেবে।

রাজ্য সরকারের সচিবালয় ও বিভিন্ন দপ্তরের কর্মচারী, আধিকারিক যেমন টাইপিস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, হেড অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসারদের পদোন্নতি, বদলি এবং ক্যাডার পরিচালনা নিয়ন্ত্রণ করে ‘কমন ক্যাডার উইং। তবে সম্প্রতি নজরে আসে বিভিন্ন প্রশাসনিক বিভাগ ‘সচিবালয় কমন ক্যাডার’-এর অন্তর্ভুক্ত কর্মীদের ‘কমন ক্যাডার উইং’-এর পূর্ব অনুমতি ছাড়াই বিভিন্ন অধিদপ্তর বা আঞ্চলিক কার্যালয়ে নিযুক্ত বা বদলি করছে।

তারপরই এই বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে ‘পরামর্শ’ দেওয়া হয়েছে, তারা যেন তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন অধিদপ্তর বা আঞ্চলিক কার্যালয়ে ‘সচিবালয় কমন ক্যাডারে’র- কর্মীদের ব্যবহারের জন্য এ ধরনের একতরফা আদেশ জারি না করে। কোনও প্রয়োজন হলে যেন প্রস্তাব পাঠানো হয়। তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে এই বিভাগ। এই মর্মে অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিবদের কাছে প্রয়োজন নির্দেশিকা পাঠানো হয়েছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language