Hashtagintro

অন্তঃসত্ত্বা স্ত্রী কিয়ারা, এর মাঝেই দুর্ঘটনার কবলে সিদ্ধার্থ! কী জানালেন অভিনেতা?

গত সপ্তাহেই দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। সম্প্রতি স্ত্রী কিয়ারা আডবানি ও কন্যা সারায়াকে নিয়ে বিদেশের সুদৃশ্যপট লোকশনে ঘুরতেও গিয়েছেন। আর ব্যক্তিগতজীবনে এহেন সুসময়ের মাঝেই কিনা দুর্ঘটনার কবলে সিদ্ধার্থ মালহোত্রা। ঠিক কী ঘটেছে? নিজেই জানালেন বলিউড অভিনেতা।

বলিউড মাধ্যম সূত্রে খবর, এক গানের দৃশ্যে নাচের মহড়া দিতে গিয়েই এহেন দুর্ঘটনার কবলে পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

মঙ্গলবার ইনস্টা স্টোরিতে এক ছবি ভাগ করে নিয়ে সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছেন, পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। সেই ছবিতেই অভিনেতাকে ‘ওয়াকিং বুট’ পরে থাকতে দেখা গিয়েছে। যা সাধারণত পা বা গোড়ালিতে আঘাত লাগার পর সেই অংশকে সুরক্ষিত রাখতে এবং সেরে ওঠার সময় ব্যবহার করার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই ছবির সঙ্গে রসিকতাচ্ছলে সিদ্ধার্থ লিখেছেন, “‘ব্রেক আ লেগ’- কথাটাকে আমি একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছি!” সঙ্গে একটি হাসপাতালের ইমোজিও জুড়ে দিয়েছেন অভিনেতা। কীভাবে এমন গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ? অভিনেতা নিজে যদিও নেপথ্যের কারণ জানাননি, তবে বলিউড মাধ্যম সূত্রে খবর, এক গানের দৃশ্যে নাচের মহড়া দিতে গিয়েই এহেন দুর্ঘটনার কবলে পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।

Sidharth Malhotra Meets with an Accident
দুর্ঘটনার কবলে সিদ্ধার্থ মালহোত্রা!

বছর দেড়েক আগেই কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা। এবার দ্বিতীয় সন্তান আসার অপেক্ষা। এরমাঝেই পায়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ছুটতে হল অভিনেতাকে!

দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে এক মিষ্টি পারিবারিক ফ্রেম ভাগ করে নিয়ে ফের মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। যেখানে দেখা গিয়েছে সিদ্ধার্থ-কিয়ারার হাতের মাঝে রাখা তাঁদের কন্যাসন্তানের হাত। আর সেই তুলতুলে নরম হাতে ধরা একজোড়া ছোট্ট মোজা। দ্বিতীয়বার মা-বাবা হওয়ার সুখবর দিতে গিয়ে বলিউডের তারকাদম্পতির মন্তব্য, “আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে।” বছর দেড়েক আগেই কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা। এবার দ্বিতীয় সন্তান আসার অপেক্ষা। এরমাঝেই পায়ে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ছুটতে হল অভিনেতাকে!

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language