Hashtagintro

অবশেষে স্বস্তি! এনএফএলের আগে আর্থিক সংকটে জেরবার মহামেডানের পাশে এই ফার্নিচার সংস্থা

আর্থিক সংকটে জেরবার মহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য অবশেষে কিছুটা স্বস্তির খবর। ন্যাশনাল ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচের আগে সাদা-কালো শিবিরের পাশে লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের কো-স্পনসর হিসাবে যুক্ত হচ্ছে এই ফার্নিচার সংস্থা। বৃহস্পতিবার সংস্থার কর্ণধার সম্রাট রায় নিজেই একথা জানিয়েছেন।

৩০ অক্টোবর, শুক্রবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তার আগেই বেতন সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ায় এদিন ১০ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করেছে মহামেডান। সম্রাটের কথায়, “আমাদের সীমিত ক্ষমতা দিয়ে মহামেডান ক্লাবের পাশে দাঁড়ালাম। আগামী আইএফএলের জন্য কো-স্পনসর হিসাবে লাক্সারি লিভিং ফার্নিচার এল। ৩০ তারিখ সাংবাদিক সম্মেলন হবে। ওয়াসিম ভাইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আন্তরিক ভাবে চেয়েছিলাম শতবর্ষ পুরনো মহামেডানের সঙ্গে যুক্ত হতে।”

মহামেডানের ঐতিহ্যের কথাও উঠে এসেছে সম্রাটের মন্তব্যে। তাঁর সংযোজন, “স্বাধীনতার আগে কলকাতা লিগে মহামেডান যতবার চ্যাম্পিয়ন হয়েছে, অন্য কোনও ক্লাব হয়নি। ঐতিহ্যবাহী এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে লাক্সারি লিভিং নিজেকে গর্বিত মনে করছে।” জার্সিতে সংস্থার নাম থাকবে বলেও জানিয়েছেন তিনি। তবে স্পনসরশিপের আর্থিক অঙ্ক এখনও চূড়ান্ত হয়নি। সেই বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার।

কিছুদিন আগেও মহামেডানের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল গভীর অনিশ্চয়তা। ক্লাবের আর্থিক সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করতে পারেননি বলে অভিযোগ উঠেছিল হুমায়ুন কবীরের বিরুদ্ধে। ক্লাবকে ২৫ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সই করা একাধিক চেক বাউন্স করার অভিযোগও সামনে আসে। এই পরিস্থিতিতে হুমায়ুনকে সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সভাপতি করা হয় গজল জাফরকে।

এবার আইএফএলের প্রথম ম্যাচের আগে নতুন কো-স্পনসর পাওয়ায় কিছুটা হলেও আশার আলো দেখছে মহামেডান। বকেয়া বেতন ও আর্থিক অনিশ্চয়তার জেরে অনুশীলন ব্যাহত হওয়ার পর এদিন ১০ ফুটবলারকে নিয়ে মাঠে নামা নিঃসন্দেহে সুখবর।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language