Hashtagintro

‘অরা ইন্ডিয়া টুর’-এ চমক! বছর দুয়েক বাদে ফের কলকাতায় কনসার্ট দিলজিৎ দোসাঞ্ঝের

সল্টলেক স্টেডিয়াম মানেই খেলাধূলার এক চারণক্ষেত্র। তবে এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বহু বছর বাদে এই স্টেডিয়ামে কনসার্ট হতে চলেছে। আর সেই কনসার্টেই মঞ্চ মাতাবেন দিলজিৎ দোসাঞ্ঝ। ২০২৪ সালে ‘দিল-লুমিনাটি টুর’-এ কলকাতায় এসে সাড়া ফেলে দিয়েছিলেন ‘পাঞ্জাব দি পুত্তর’। হাওড়া, ময়দান, বাবুঘাট ছুঁয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ধ্যানজপ করে বাঙালি অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন। এবার বছর দুয়েক বাদে ফের কলকাতায় কনসার্ট করতে আসছেন দিলজিৎ। সূত্রের খবর, শীতের শহরে সল্টলেক স্টেডিয়ামে শ্রোতা, অনুরাগীদের সুরের মূর্ছনায় ভাসাবেন ‘পাঞ্জাবি পপস্টার’।

৩০ অক্টোবর নিউ দিল্লির নেহরু স্টেডিয়াম থেকে এই মিউজিক্যাল সফরের শুভসূচনা করবেন দিলজিৎ। এরপর দিল্লি এনসিআর, ইন্দোর, আহমেদাবাদ, মুম্বই ভায়া বেঙ্গালুরু হয়ে পর পর লখনউ এবং চণ্ডিগড়ে কনসার্ট করবেন গায়ক-অভিনেতা। খবর, সেই তালিকাতেই এবার নবতম সংযোজন কলকাতা।

Diljit Dosanjh's selfie with Kolkata fan in broken mobile goes viral
ফের কলকাতায় দিলজিৎ দোসাঞ্ঝ

‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ৩০ অক্টোবর নিউ দিল্লির নেহরু স্টেডিয়াম থেকে এই মিউজিক্যাল সফরের শুভসূচনা করবেন দিলজিৎ। এরপর দিল্লি এনসিআর, ইন্দোর, আহমেদাবাদ, মুম্বই ভায়া বেঙ্গালুরু হয়ে পর পর লখনউ এবং চণ্ডিগড়ে কনসার্ট করবেন গায়ক-অভিনেতা। খবর, সেই তালিকাতেই এবার নবতম সংযোজন কলকাতা। ‘পাঞ্জাব দি পুত্তরে’র বাঙালি অনুরাগীর সংখ্যা যে নেহাত কম নয়, সেটা চব্বিশ সালে ইকো পার্কের কনসার্টের উন্মদনা দেখেই বেশ বোঝা গিয়েছিল। এবার ফের একবার অনুরাগীদের তাতাতে কলকাতায় আসছেন দিলজিৎ দোসাঞ্ঝ। যদিও দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসেই সল্টলেক স্টেডিয়ামে ঝড় তুলবেন ‘পাঞ্জাবি পপস্টার’। তবে এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে আয়োজনের দিকে। জমজমাট কনসার্টের জন্য যাতে মাঠের কোনওরকম ক্ষতি না হয়, তাই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। ঠিক যেমনটা দিন দুয়েক আগে ইডেন গার্ডেন্সে আয়োজিত মহালয়ার অনুষ্ঠানের ক্ষেত্রে করা হয়েছিল। সল্টলেক স্টেডিয়ামে দিলজিতের কনসার্টের জন্যেও উদ্যোক্তারা সেপথেই হাঁটছেন বলে খবর। 

বাংলার সংস্কৃতিকে আত্মস্থ করতে কফি হাউসেও ঢুঁ মেরেছিলেন গায়ক। কখনও হলুদ ট্যাক্সি চড়ে তিলোত্তমার বুকজুড়ে কলকাতার ঘ্রাণ নিয়েছেন তো কখনও বা বালি ব্রিজে দাঁড়িয়ে গঙ্গাদর্শনও সারেন গায়ক।

গতবার কলকাতায় কনসার্টের প্রাক্কালে হাওড়ার মল্লিকবাজার ফুল বাজার, কোলে মার্কেট, বড়বাজার থেকে শুরু করে দক্ষিণেশ্বর প্রায় সর্বত্র চষে ফেলেছিলেন দিলজিৎ। মা ভবতারিণীর পুজোও দেন। শুধু তাই নয়, বাংলার সংস্কৃতিকে আত্মস্থ করতে কফি হাউসেও ঢুঁ মেরেছিলেন গায়ক। কখনও হলুদ ট্যাক্সি চড়ে তিলোত্তমার বুকজুড়ে কলকাতার ঘ্রাণ নিয়েছেন তো কখনও বা বালি ব্রিজে দাঁড়িয়ে গঙ্গাদর্শনও সারেন গায়ক। এবার ‘অরা ইন্ডিয়া টুর’ করতে এসে কোন চমক দেন দিলজিৎ? নজর থাকবে সেদিকে।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language