Hashtagintro

‘আড়াই মাস ধরে প্রেমের অভিনয়…’, ‘বিগ বসে’র ঘরে রাজবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে বোমা ফাটালেন নন্দিনী!

প্রায় সত্তর দিনের বাংলা ‘বিগ বস’-এর জার্নি কেমন ছিল?
– খুবই ভালো। এটা আমার কাছে জীবন পাল্টে দেওয়ার মতো অভিজ্ঞতা।

মানুষ চিনতে কতটা সাহায্য করল?
– আমি প্রথম থেকেই মানুষ চিনতে পারদর্শী। বিগ বসের বাড়িতে গিয়ে আমার সেই মানুষ চেনার ক্ষমতার উপরে আরও বেশি আস্থা জন্মাল। আমি যা যা ভেবেছি ঠিক সেগুলোই আগেও হত এবারেও হয়েছে। আমার ইনটিউশন যেটা বলে সেটা ভুল হয় না।

‘বিগ বস’ থেকে ফেরার পরে এয়ারপোর্টে পা রেখেই আপনি একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। রাতারাতি সেলিব্রিটি ট্রিটমেন্ট পাবেন আশা করেছিলেন?
– আমার এই ধারণা ছিল না। আমি ভাবিনি যে এইভাবে সবাই আমার সাক্ষাৎকার নেবেন। এই বিষয়টা ভালো লাগছে। সাফল্যের জোয়ারে ভেসে গিয়েও আমি মাটিতে পা রেখেই চলতে চাই। এই সাফল্য, খ্যাতি পাওয়ার জন্য আমি প্রচুর খেটেছি। এগুলো আমার পরিশ্রমের ফল। আমি পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবিত। একটা সাফল্য নিয়ে বসে থাকলে চলবে না।

দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়) ভুল করেছেন। দাদা যেভাবে আমাকে বলেছেন সেটা বলা ঠিক হয়নি।…

এই সাক্ষাৎকার দেওয়া নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। এ বিষয়ে কী বলবেন?
– যে ভালোবাসা পাচ্ছি তাতে এই নেগেটিভ কথাগুলো চাপা পড়ে যাচ্ছে। অনেক সেলেব্রিটিরা এয়ারপোর্টে সাক্ষাৎকারের জন্য ডেকে নেন। কিন্তু আমি কাউকে ডাকিনি। এমনকী আমার বাড়ির লোকেরা চায়নি যে সাক্ষাৎকার নেওয়ার জন্য কেউ এয়ারপোর্টে আসুক। এই পুরো বিষয়টাই আমার অর্জন। আমার ছিনিয়ে নেওয়া জয়। আমাকে কেউ প্ল্যাটারে কিছু সাজিয়ে উপহার দেয়নি। সাজানো নয়, সবটাই অর্গানিক।

Bigg Boss Bangla Ex participant Nandini Dutta Father, Sandip Dutta, emotional post goes viral
বাবা সন্দীপ দত্তের সঙ্গে নন্দিনী দত্ত। ছবি: ফেসবুক।

বাদ পড়া নিয়ে কোনও আক্ষেপ আছে?
– দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়) ভুল করেছেন। দাদা যেভাবে আমাকে বলেছেন সেটা বলা ঠিক হয়নি। একটা দোষের জন্য দুটো শাস্তি হয় না। আমি আঘাত করার জন্য করিনি। এর আগে দুর্নিবার রাজবীরকে আঘাত করেছে। জিতু, রাজবীরের মধ্যেও এরকম ঘটনা ঘটেছে। ওদের বারবার সুযোগ দেওয়া হয়েছে। আমাকে সুযোগ দেওয়া হল না।

এইরকম নেগেটিভ কথা যে আসবে এটা জেনেই আমি রিয়েলিটি শোয়ে গিয়েছিলাম।

আরও একটা সুযোগ ডিজার্ভ করতেন?
– হ্যাঁ, অবশ্যই। যদি আমাকে বলা হত নন্দিনী তুমি ভুল করেছ, সেই ভুল মেনে নিয়ে মেনে নিয়ে আমি বেরিয়ে যেতাম। কিন্তু যেটা বলা হয়েছে যে আমি শো-টা ডিজার্ভ করি না, সেটা দাদা ভুল বলেছেন। এবং আমি শো থেকে বেরিয়ে আসার পর দাদা যে ভুল বলেছেন সেটা পুরো বাংলা বলেছে। দাদা হয়তো আমাকে অনেক ভালোবাসতেন, অনেক উচ্চাশা ছিল তাই আমাকে রাগ করে এই কথাগুলো বলে ফেলেছেন। আমার বিশ্বাস দাদাও এটা বুঝবেন যে উনি ভুল করেছেন এবং একটা প্রতিক্রিয়া দেবেন।

‘বিগ বস’-এ আপনার পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন, আপনি খুব টক্সিক। এই বিষয়টা কতটা প্রভাব ফেলেছে?
– রিয়েলিটি শো-তে আমাকে দেখে কিছু জনের টক্সিক মনে হবে। কিছুজনের ভালো মনে হবে। সবার ভাবনা আলাদা। সবার ভাবনা তো আমি কন্ট্রোল করতে পারব না। এইরকম নেগেটিভ কথা যে আসবে এটা জেনেই আমি রিয়েলিটি শোয়ে গিয়েছিলাম। তাই এখন খারাপ লাগার কোনও কারণ নেই।

Bigg Boss Bangla: Heated argument between Rajbir and Nandini over a lost ring
বিগ বসের দুর্গে একান্তে রাজবীর দে ও নন্দিনী দত্ত।

বিগ বসের বাড়িতে আপনার এবং রাজবীরের প্রেমের সম্পর্ক তুমুল চর্চায়। এটা কি গেমের অংশ না বাস্তবের প্রেম?
– আড়াই মাস ধরে প্রেমের অভিনয় করার মতো এত তাবড় অভিনেতা-অভিনেত্রী আমরা কেউ নই। যদি প্রেমটা সত্যিই না হত তাহলে আমাদের এই ঝগড়াগুলো বা আমরা যে একে অপরকে এত নিচু করে কথা বলেছি বা মনে যে দ্বিধা-দন্দ্ব-সন্দেহগুলো ছিল সেগুলো বেরিয়ে আসত না। আমরা অভিনয়ের মাধ্যমে সেগুলো চাপা দিয়ে দিতে পারতাম। রিয়েলিটি শোয়ে গিয়ে কারোওর প্রেম হলেই দর্শক ভাবেন যে এটা ফেক। কিন্তু আমাদের ব্যাপারটা সেটা নয়। রাজবীর ভীষণ সৎ। ওর কোনও মুখোশ নেই।

আপনার রাজবীরের গায়ে হাত তোলা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এটাও কি আপনার ভালোবাসার প্রকাশ?
– ভালোবাসার প্রকাশ বলব না, ওটা আমার ভুল। আসলে মানুষ ভ্যালিডেশন চাইতে চাইতে এটা করে ফেলে। আমারও সেটাই হয়েছিল। এটা ঠিক হয়নি। আমি ওই ভুল থেকে শিক্ষা নিয়েছি। এটা আর কোনও দিনও করব না।

রাজবীর ছাড়া আমার অন্য কাউকে চ্যাম্পিয়ন বলে মনেই হচ্ছে না। আর যদি রাজবীর ছাড়া অন্য কেউ হয় তাহলে আমি বলব দুর্নিবার।…

রাজবীরের পরিবারের সঙ্গেও কথা বলেছেন। আপনার আচরণে কী বললেন তাঁরা?
– আমি তাঁদের ফোন করে সরি বলেছি। আমার ভুল হয়েছিল, সেটা স্বীকার করেছি। ওদের বুঝতে আরও কিছুটা সময় লাগবে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা বুঝতে পারবেন। তাঁরা তো আমাকে রিয়েলিটি শোতেই দেখেছেন, সামনাসামনি দেখেননি এখনও। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সবটাই ঠিক হয়ে যাবে।

চ্যাম্পিয়ন এর দৌড়ে কাকে এগিয়ে রাখবেন?
– আমার প্রথম পছন্দ রাজবীর। রাজবীর ছাড়া আমার অন্য কাউকে চ্যাম্পিয়ন বলে মনেই হচ্ছে না। আর যদি রাজবীর ছাড়া অন্য কেউ হয় তাহলে আমি বলব দুর্নিবার। ও খুব বুদ্ধি করে খেলেছে। নোংরা খেলা খেলেনি।

দুর্গ থেকে বেরিয়েই রাজবীরের মা-ভাইকে ফোন নন্দিনী দত্তের। ছবি- সোশাল মিডিয়া।

আপনার মতে নোংরা খেলা কারা খেলেছে?
– জীতু, সৃজলা দুজনেই খুব নোংরা গেম খেলছে।

জীতু-সৃজলার একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছে। এই বিষয়টা কীভাবে দেখছেন?
– আমরা ভালোবাসা ছড়িয়ে এসেছি। আমাদের ভালোবাসা দেখে যদি ওদের ভালোবাসা তৈরি হয় তাহলে তো খুব ভালো। ওরা বিয়ে করলে খুশি হব। এবং সেটা করার জন্য বাইরে এসে সবকিছু ঠিক করতে হবে। আমি আশা করি সৃজলা সেগুলো সব ঠিকভাবে গুছিয়ে নিতে পারবে। এটা ওদের পজিটিভ দিক। আর নেগেটিভ গুলো আমি বলতে চাই না। সেটা দর্শক বিচার করবে।

আমাকে নিয়ে সারা দেশে কথা হচ্ছে। শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ নেই। তাই যারা বুদ্ধিমান…

‘বিগ বস’-এ আপনার আচরণের জন্য আপনার মা-বাবার পেরেন্টিংকেও টক্সিক বলা হচ্ছে। এই বিষয়টা কতটা ভাবিয়েছে?
– আমার মা-বাবাকে নিয়ে কেউ কিছু বললে অবধারিতভাবে আমার খারাপ লাগবেই। আমার মা-বাবা যেমন আমাকে সাপোর্ট করে গিয়েছেন, আমিও ঠিক সেভাবেই আমার মা-বাবাকে সাপোর্ট করব। ইন্ডাস্ট্রির মানুষরাও বলছেন। তাদের সঙ্গে আমার একটা কালচারাল ডিফারেন্স আছে। আমার ভাবনা এবং তাদের ভাবনা ভিন্ন। তারা ভুল, আমি ঠিক ব্যাপারটা সেটাও নয়। তাদের নিয়ে আমি কোনও কথা বলে ফুটেজ দিতে চাই না। তাদের যদি এতই সমস্যা থাকে তাহলে তারা কেন ‘বিগ বস’ দেখেছেন? তারা দেখেছেন বলেই জনপ্রিয়তা বেড়েছে। আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। সেখান থেকে আমি আজ যা যা পেয়েছি সব কিছুর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার বাবা-মার কাছে কৃতজ্ঞ।

সমালোচনা কেরিয়ারে ক্ষতি করতে পারে ?
– এই ক্ষেত্রে আমি প্রথম নই। আগেও হয়েছে। প্রচার প্রচারই হয়। তা সে নেগেটিভ হোক বা পজিটিভ। আমাকে নিয়ে সারা দেশে কথা হচ্ছে। শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ নেই। তাই যারা বুদ্ধিমান হবেন তাঁরা সেই ভাবেই ব্যবহার করবেন। আমি ভয় পেতে শিখিনি। এটাই আমার মা-বাবার পেরেন্টিং। যারা আমার সঙ্গে কাজ করবে না সেটা তাদের ক্ষতি, আমার নয়।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language