Hashtagintro

প্রকৃতির আজব খেলা! উষ্ণায়নের দাপটেও শীতলতা বাড়ছে বিশ্বের এই শহরগুলির

এ যেন উলটপুরাণ! গোটা পৃথিবীতে উষ্ণায়নের এত দাপটে হাসফাঁস দশা শহরগুলির। সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল – সর্বত্র হু হু করে বেড়ে চলেছে উষ্ণতা। যেসব শহরে সারাবছর প্রায় শীতল পরিবেশ ছিল, তারাও এখন ‘উষ্ণ’। কিন্তু এরই মাঝে উলটো ছবিও দেখা যাচ্ছে। কিছু কিছু শহর ক্রমশ ঠান্ডায় আরও কুঁকড়ে যাচ্ছে! হ্যাঁ, বৈজ্ঞানিক গবেষণায় অন্তত সেই পরিসংখ্যানই উঠে এসেছে। অবিশ্বাস্য হলেও এটাই খাঁটি সত্যি। গবেষণা বলছে, একদিকে উষ্ণতা বৃদ্ধি ও আরেকদিকে হিমশীতলতা, এই সাযুজ্য দেখা যাচ্ছে বিশ্বের একাধিক শহরে।

সহজ বিজ্ঞানের কথায়, এর মূল কারণ বাষ্পীভবন। আবহাওয়া কোথাও কোথাও এমন হয় যে বাতাসে ভাসমান এরোসল বা ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুকণা চারপাশ থেকে শক্তি সংগ্রহ করে। তারপর শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী তা স্থানান্তরিত করে। এতে সবচেয়ে আগে বাতাস ও তারপর ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়। যার জেরে তাপমাত্রা অনেকটা কমে শীতল পরিবেশ তৈরি হয়।

কিন্তু কেন এমন ‘আজব’ কাণ্ড? তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা। সহজ বিজ্ঞানের কথায়, এর মূল কারণ বাষ্পীভবন। আবহাওয়া কোথাও কোথাও এমন হয় যে বাতাসে ভাসমান এরোসল বা ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুকণা চারপাশ থেকে শক্তি সংগ্রহ করে। তারপর শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী তা স্থানান্তরিত করে। এতে সবচেয়ে আগে বাতাস ও তারপর ভূপৃষ্ঠ শীতল হয়ে যায়। যার জেরে তাপমাত্রা অনেকটা কমে শীতল পরিবেশ তৈরি হয়। এরোসলের ঘনত্ব বৃদ্ধি পাওয়াও সম্ভাব্য একটা কারণ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। কোথাও কোথাও দেখা গিয়েছে, দিনের বেলায় উষ্ণতা বেশি বাড়ছে। পরিসংখ্যান বলছে, ৯৬ শতাংশ শহরে দিনের তাপমাত্রা বেশি, ৮৬ শতাংশ শহরে রাতে। আর এর মাঝে মাত্র ৩.৯ শতাংশ শহরে দিনেই শীতের আমেজ, রাতে সাধারণ তাপমাত্রা।

মূলত উত্তর গোলার্ধের এলাকাগুলির এমন পরিস্থিতি। বিশ্বের বাকি জায়গায় যখন গরম চরমে, তখন রাশিয়ার কামচাটকা, ফিনল্যান্ডের লেপ্পিনরান্ত্রা, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে নিম্নমুখী তাপমাত্রা। কোথাও মাইনাস ৩১, কোথাও মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। কামচাটকার জমিতে এবছর ২ মিটার পুরু বরফের স্তর দেখা গিয়েছে, যা একেবারে ব্যতিক্রমী। সেন্ট্রাল পার্কেও ১১ ইঞ্চি বরফপাত হয়েছে।

কোন কোন জায়গায় এমন খেলা খেলছে প্রকৃতি? জানা যাচ্ছে, মূলত উত্তর গোলার্ধের এলাকাগুলির এমন পরিস্থিতি। বিশ্বের বাকি জায়গায় যখন গরম চরমে, তখন রাশিয়ার কামচাটকা, ফিনল্যান্ডের লেপ্পিনরান্ত্রা, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে নিম্নমুখী তাপমাত্রা। কোথাও মাইনাস ৩১, কোথাও মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। কামচাটকার জমিতে এবছর ২ মিটার পুরু বরফের স্তর দেখা গিয়েছে, যা একেবারে ব্যতিক্রমী। সেন্ট্রাল পার্কেও ১১ ইঞ্চি বরফপাত হয়েছে। এসব স্থান ছাড়া এশিয়া মহাদেশের ভারত, ইরান, আফগানিস্তান ও উত্তরপূর্ব চিনের কোথাও কোথাও দিনের বেলায় এমন হিমশীতল পরিস্থিতি। বিজ্ঞানীদের মত, এই ব্যতিক্রমী আবহাওয়া সামগ্রিকভাবে বিশ্বের আবহাওয়ায় প্রভাব ফেলছে এবং তা ধীরে ধীরে বদলে যাচ্ছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language