Hashtagintro

ইংরেজি বলায় স্বামীর ধমক! যোগীরাজ্যের গ্রাম্যবধূর ‘মসিহা’ প্রিয়াঙ্কা চোপড়া, ‘পিঠ চাপড়ে’ কী বললেন?

ঘোমটার অন্তরালে মুখে ইংরেজি বুলি! গাঁয়ের বধূর কাণ্ড দেখে ধমক দিয়েছিলেন স্বামী। তবুও দমে যাননি ওই মহিলা। বরং স্বামীর বকুনি খেয়েও ইংরেজিতে কথা বলে চালিয়ে গিয়েছেন ভিডিও রেকর্ডিং। আর সেই ভিডিওই সোশাল পাড়ার সুবাদে প্রিয়াঙ্কা চোপড়া হাতে পড়ে। তারপর? যোগীরাজ্যের মহিলা কনটেন্ট ক্রিয়েটর যশোদা লোধির জীবন যেন রাতারাতি ম্যাজিকের মতো বদলে গেল।

যোগীরাজ্যের প্রত্যন্ত অঞ্চলের এক সহজ-সরল গ্রামের বধূর ইংরেজি বলার কেরামতি দেখে বিস্মিত অনেকেই! এমনকী বিস্ময় প্রকাশ করে তাঁর ‘পিঠ চাপড়ে’ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও।

‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’, উত্তরপ্রদেশের মহিলা কনটেন্ট ক্রিয়েটর যশোদা লোধিকে এখন একনামে সকলেই চেনেন। বর্তমানে নেটভুবনেও তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। যোগীরাজ্যের প্রত্যন্ত অঞ্চলের এক সহজ-সরল গ্রামের বধূর ইংরেজি বলার কেরামতি দেখে বিস্মিত অনেকেই! এমনকী বিস্ময় প্রকাশ করে তাঁর ‘পিঠ চাপড়ে’ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। ঠিক কী ঘটেছে? সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন যশোদা। সেখানেই দেখা যায়, খেতে কাজ করার মাঝে ইংরেজিতে কথা বলে একটি ভিডিও রেকর্ড করছেন তিনি। যশোদা জানান, ওই ভিডিওটি বানানোর জন্য স্বামীর কাছে বেধড়ক ধমক খেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও না থেমে রেকর্ডিং চালিয়ে গিয়েছেন তিনি। আর সেই ভিডিওটিই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন যোগীরাজ্যের ওই মহিলা কনটেন্ট ক্রিয়েটর। এরপরই যে অপ্রত্যাশিত ঘটনা ঘটল ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’-এর সঙ্গে, সেটা বোধহয় তাঁর কল্পনাতীত ছিল।

Priyanka Chopra Shares Her Morning Routine Amid Varanasi Shoot
প্রিয়াঙ্কা চোপড়া

যশোদা জানান, “আচমকা ইনস্টাগ্রামে হুড়মুড়িয়ে আমার ফলোয়ার্স বাড়তে শুরু করে। দিন কয়েক পরই জানতে পারি, প্রিয়াঙ্কা চোপড়া আমার ভিডিওটি নিজের ইনস্টা স্টোরিতে ভাগ করে নিয়ে প্রশংসা করেছেন।” তারপরই হু হু করে ফলোয়ার্স বাড়তে থাকে। বর্তমানে ইনস্টাগ্রামে ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’-এর অনুসরণকারীর সংখ্যা ৫ লক্ষ ৮৩ হাজার। অন্যদিকে তাঁর ইউটিউব চ্যানেলেও ৪ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। উচ্ছ্বসিত যশোদার মন্তব্য, “প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ম্যামকে ধন্যবাদ। আপনার এই একটি পোস্ট আমাকে আরও এগিয়ে যাওয়ার, আরও কাজ করার, শেখার, কনটেন্ট বানানোর অনুপ্রেরণা জোগাল। তাই এপ্রসঙ্গে সকলকে আমি শুধু একটাই কথা বলব, নিজের কাজকে কখনও ছোট করে দেখবেন না, কারণ আপনি জানেনও না কে,কখন আপনার কাজ দেখছে।” তবে শুধু দেশি গার্ল-ই নন, যশোদা লোধির ভিডিও শেয়ার করে তার কনটেন্টের প্রশংসা করেছেন ম্রুণাল ঠাকুর, অভয় দেওল থেকে আর মাধবনরাও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by English with Dehati Madam (@yashoda5944)

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language