Hashtagintro

ঋতুপর্ণার গাড়িতে সজোরে ধাক্কা ম্যাটাডোরের, বরাতজোরে বাঁচলেন অভিনেত্রী

উৎসবের আবহে মারাত্মক বিপদ থেকে রক্ষা পেলেন টলি ক্যুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বৃহস্পতির সকালে হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলেন অভিনেত্রী। ঋতুপর্ণার বাড়ির সামনেই ঘটেছে সেই ভয়ংকর কাণ্ড। বাড়ির নীচে দাঁড় করানো বিলাসবহুল গাড়িতে সজোরে ধাক্কা ম্যাটাডোরের। প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালক না হওয়ার কারণেই ঘটেছে এই মারাত্মক দুর্ঘটনা। গাড়িচালক তো দূর অস্ত, নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স। কারণ তিনি তো পেশায় তিনি একজন ক্যাটারিং কর্মী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

অন্য গাড়ির সংঘর্ষের ফলে ঋতুপর্ণার গাড়ির অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে বেশ কিছু জায়গা। ঘটনার সময় গাড়ির ভিতরে ছিলেন না বলেই বরাতজোরে রক্ষা পেয়েছেন ঋতুপর্ণা। দুর্ঘটনা প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, “ঘটনার সময় আমি বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ বিকট শব্দে আমরা চমকে উঠি। আওয়াজ শুনে আমি এবং বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসি। বাইরে এসে দেখি, একটি ম্যাটাডোর আমার বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে সজোরে ধাক্কা মেরেছে। এর ফলে আমার গাড়ির বাঁ দিকের পিছনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত। ওই সময় যদি সেখানে কোনও মানুষ উপস্থিত থাকতেন, তাহলে দুর্ঘটনাটি প্রাণঘাতী হতে পারত।”

Rituparna Sengupta’s Car Involved in an Accident with a Matador Van in Kolkata
ক্ষতিগ্রস্ত ঋতুপর্ণার গাড়ি

দুর্ঘটনা প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, “আমরা সঙ্গে সঙ্গে ম্যাটাডোরের চালককে আটক করি যাতে সে পালিয়ে যেতে না পারে। সেই কারণে গাড়ির চাবি নিজেদের হেফাজতেও নিয়ে নিই। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি, তিনি ওই গাড়ির অনুমোদিত চালক নন। বরং একজন ক্যাটারিং কর্মী। আরও জানা যায়, তাঁর কাছে কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই। অর্থাৎ, কোনও অনুমতি ছাড়াই এবং বৈধ লাইসেন্স ছাড়া তিনি একটি বাণিজ্যিক গাড়ি চালাচ্ছিলেন। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। সমাজের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ থাকা প্রত্যেক মানুষের কর্তব্য। এমন অবিবেচক আচরণ যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারত।”

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language