Hashtagintro

এজলাসে দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ তোপ! আইনজীবীর বিরুদ্ধে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

এজলাসে দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে (CJI Surya Kant) তোপ! তাঁকে প্রধান বিচারপতির চেয়ারে বসার ‘অযোগ্য’ বলে আক্রমণ। এবার আদালত অবনামনার অভিযোগে বিদ্ধ বিতর্কিত আইনজীবী প্রবীণ সিঙ্ঘল। ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার অনুমতি দিল শীর্ষ আদালত (Supreme Court)। প্রবীণ সিঙ্ঘলের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করেছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় আইনজীবী প্রবীণ সিঙ্ঘলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে বার কাউন্সিল অফ সুপ্রিম কোর্ট। বার কাউন্সিলের তরফে সভাপতি তথা প্রবীণ আইনজীবী প্রদীপ কুমার রাই আদালতে সওয়াল করেন। তিনি বলে দেন, যেভাবে এজলাসে দাঁড়িয়ে প্রধান বিচারপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে সেটা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও জানান, ‘আদালতের গরিমা ও মর্যাদার সঙ্গে কোনওরকম আপস করা চলে না।’

মামলা শোনার পর বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জানায়, “আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করার যে চেষ্টা হয়েছে এবং অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ করার যথেষ্ট কারণ আছে।” আগামী ৮ জানুয়ারি ফের মামলার শুনানি। ওই দিনের মধ্যে অভিযুক্ত আইনজীবীকে নিজের পক্ষে হলফনামা দিতে হবে। আগামী ২০ জানুয়ারি তাঁকে আদালতে সশরীরে হাজির থাকারও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে ওই আইনজীবীর লাইসেন্স বাতিল হতে পারে।

আসলে গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের একটি এজলাসে জরুরি শুনানির আর্জির সময় প্রধান বিচারপতি সূর্য কান্তকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন ওই আইনজীবী। এজলাসে ওই আইনজীবী বারবার দাবি করেন, তাঁর পেশ করা বিষয়টি জরুরি। পালটা প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, “দেখেছি। আপনি অপেক্ষা করুন।” উত্তেজিত আইনজীব ধৈর্য্য ধরতে চাননি। এরপরই তিনি মন্তব্য করে বসেন, “আপনি এই চেয়ারে বসবেন না, আপনি এর যোগ্যই নন। আপনার মধ্যে সেই সততা নেই!” যার পর আদালতের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্ত আইনজীবীকে এজলাস থেকে বের করে দেওয়া হয়।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language