বিজয় দিবসে স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঘোষণা করে শুধু থামলেন না, বিভিন্ন দেশে আত্মগোপন করে থাকা দলীয় নেতা-কর্মীদের ধাপে ধাপে বাংলাদেশে ফিরতে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লিগ সূত্রে জানা গিয়েছে, ইতিমধে্য গত কয়েকদিন সাত-আটশো নেতা-কর্মী বিভিন্ন গোপনপথে দেশে ফিরে গিয়েছেন। একাধিক প্রাক্তন সাংসদ, উপজেলা চেয়ারম্যানের মতো পদাধিকারীরা নেত্রীর বার্তা পেয়েই নিজের এলাকায় ফিরে শুধু সংগঠন মজবুত নয় বিএনপি তথা তারেক-সরকারের বিরুদ্ধে গোপনে জনমত তৈরির কাজ শুরু করেছেন। তাৎপর্যপূর্ণ তথ্য হল, লিগনেতাদের এই নির্বিঘ্নে দেশে ফেরা ও গোপালগঞ্জের মতো নানা জেলায় বিএনপিকে কোনঠাসা করার কাজে সাহায্য করছে পুলিশ ও প্রশাসনের একাংশ।
বৃহস্পতিবার টাঙ্গাইল ও সাতক্ষীরার দুই লিগনেতা ‘হোয়াটসঅ্যাপ কলে’ দাবি করেন, ‘‘এখনও বাংলাদেশের পুুলিশ-প্রশাসনে মুক্তিযুদ্ধের সমর্থকের সংখ্যা অর্ধেকের বেশি। তাই তো ২০২৪ সালের ৫ আগস্টের পরে আমরা যেমন নিঃশ্বদে দেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে গিয়েছিলাম। তেমনই বঙ্গবন্ধুকন্যার নির্দেশ পেতেই আবার সেই পথেই ফিরে এসে এলাকার মানুষের মধে্য মিশে আছি।’’ পশ্চিমবঙ্গ থেকে আওয়ামি লিগের নেটওয়ার্ক যঁারা পরিচালনা করছেন, তঁাদের এক শীর্ষ নেতা এদিন সন্ধ্যায় জানান, ‘‘নেত্রী সড়কপথেই দেশে ফিরবেন। এর আগেও দু’বার স্বদেশে প্রত্যাবর্তন করেছেন, এবার ফিরবেন। কিন্তু কোন পথে বা কীভাবে দেশের মাটিতে পা রাখবেন তা একমাত্র তিনিই জানেন। উনি যখন ঠিক করেছেন, তখন তারেক কেন, কোনও শক্তিই শেখের মেয়েকে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) আটকাতে
পারবে না।’’
বস্তুত তিন আওয়ামি নেতার সঙ্গে এদিন কথা বলে এটা স্পষ্ট, ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার দিন ঘোষণার পর শুধু ভারতে আত্মগোপন করে থাকা নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আওয়ামি কর্মীদের পাশাপাশি সাধারণ বাংলাদেশীরাও অত্যন্ত উজ্জীবিত। প্রায় দু’মাস পশ্চিমবঙ্গে কাটিয়ে মালদহের মেহেদিপুর স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন চাপাইনবাবগঞ্জের জেলাপরিষদের সদস্য আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান সহ একদল কর্মী।
আওয়ামী লিগ সূত্রে খবর, শেখ হাসিনার এমন প্রায় লাখ চারেক মানুষের মোবাইল নম্বর মজুত আছে যারা দলের তৃণমূল স্তরের নেতা-কর্মী-সমর্থক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলের সাংগঠনিক কাজের ফাঁকে নিজেই ফোন করে দলের তৃণমূলের নেতাকর্মীর ব্যক্তিগত সুখ দুঃখের কথা শোনেন। আর সাংগঠনিক কাজ বলতে ঘন্টার পর ঘন্টা অনলাইন বৈঠক। শুরু থেকে শেষ, প্রত্যেকের কথা শোনেন, নোট নেন। হাসিনার জবাবি ভাষণ দিয়ে শেষ হয় সভা। এটাই বাংলাদেশের পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রাক্তন বিরোধী নেত্রী তথা আওয়ামী লিগের ৪৫ বছরের সভাপতি শেখ হাসিনার নিত্যদিনের রুটিন।
