Hashtagintro

‘এরকম ব্যাটিং আগে দেখিনি’, বৈভব-অভিষেক ঝড়ে বিস্মিত শ্রেয়স, কী কী নজির গড়ল ভারত?

এমন ব্যাটিং আগে কখনও দেখেননি! বলছেন শ্রেয়স আইয়ার। ভারতীয় ক্রিকেটভক্তরা সহমত হবেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন বিধ্বংসী ইনিংস রোজ রোজ দেখা যায় না। অভিষেক শর্মার নজির গড়া সেঞ্চুরি, বৈভব সূর্যবংশীর ঝড়- নিউজিল্যান্ডকে (NZ) উড়িয়ে সিরিজ জিতে নিয়েছে। দুই বাঁহাতির তাণ্ডবে অনেক নজিরও গড়েছে টিম ইন্ডিয়া (IND)।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ১৫ বলে হাফসেঞ্চুরি করেন। তারপর সেঞ্চুরি এল ৩৫ বলে। এর আগেও তিনি ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। এই নিয়ে চারটি সেঞ্চুরি করলেন অভিষেক। বৈভব সূর্যবংশীকে ওপেনে নিয়ে আসা হয়। আর তাতেই দেখা গেল, সে ঠিক কী করতে পারে। অভিষেকের সঙ্গে জুটি বেঁধে পাওয়ারপ্লেতেই ম্যাচ কার্যত জিতে নেয়। ১৯ বলে ৪৫ করে বৈভব। দু’জনের জুটিতে মাত্র ৫ ওভারে ১০০ রান তোলে ভারত। টি-টোয়েন্টির ইতিহাসে এত দ্রুত কোনও দল সেঞ্চুরি করেনি।

যা দেখে অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, “এরকম ইনিংস দেখেও শান্তি। যখন আমি আর সঞ্জু আউট হলাম, তখন বল রীতিমতো ঘুরছিল। আমরা তো অবাক হয়ে ভাবছিলাম, ওপেনার দু’জন কীভাবে খেলল? মাত্র ৫ বলে ১০০ করেছে! আন্তর্জাতিক ক্রিকেটে এরকম ঘটনা আমি আগে দেখেনি।” এমনকী কিউয়ি তারকা ড্যারিল মিচেলও বলেন, “অভিষেক অসম্ভব একটা কাজ করেছে। ওকে কুর্নিশ জানাই। এরকম ইনিংস লোকে বহুদিন ভুলবে না।”

শুধু ৫ বলে ১০০ নয়। বৈভব-অভিষেক জুটিতে আরও অনেক নজির গড়েছে ভারত। পাওয়ারপ্লের মধ্যে ওঠে ১১৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও দেশ এত রান করতে পারেনি। ৪০ বল বাকি থাকতে ১৯৯ রান তুলে নেয়। আইসিসি’র পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ১৯০-র উপর রান তাড়ার ক্ষেত্রে যা দ্রুততম। এই নিয়ে তিনবার অভিষেক ৪০-র কম বলে সেঞ্চুরি করলেন। এছাড়া আন্তর্জাতিক, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট- সব জায়গাতেই সেঞ্চুরি আছে। যদি হাফসেঞ্চুরি ধরা হয়, তাহলে ১৫ বল বা তার কমে তিনবার সেঞ্চুরি করেছেন। যে রেকর্ড আর কারও নেই। এই নিয়ে তিনবার এক ইনিংসে ১০টার বেশি ছক্কা হাঁকালেন অভিষেক। ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language