দিওয়ালির মরশুমে মুম্বই বিমানবন্দরে অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার আদনান শামি। ক্ষোভ উগড়ে দিলেন কর্মীদের অভদ্র আচরণ নিয়ে। একে পাঁচ ঘণ্টা লেট উড়ান। উপরন্তু কর্মীদের মারাত্মক গড়িমসিতে ভয়ানক হয়রানির শিকার যাত্রীরা। সবমিলিয়ে মুম্বই বিমানবন্দরে বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হতে হল আদনান শামিকে। গোটা ঘটনার বিবরণ দিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন গায়ক।
পোস্টে উল্লেখ, ‘মুম্বাই এয়ারপোর্ট টি ২-এর প্রণাম সার্ভিসের ওপর ধিক্কার!’ গায়কের দাবি, এই পরিষেবার দীর্ঘদিনের গ্রাহক হওয়া সত্ত্বেও তাঁকে এবং তাঁর টিমকে যে ধরনের আচরণের শিকার হতে হয়েছে, তাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট।
ঠিক কী ঘটেছে? মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২-এর পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদনান শামি। বিমানবন্দরের ‘প্রণাম’ পরিষেবার কর্মীদের বিরুদ্ধে অবহেলা, অপেশাদার আচরণ এবং অভদ্র ব্যবহারের অভিযোগ তুলেছেন গায়ক। তবে শুধু কর্মীদের আচরণই নয়, বিমান দেরির খবর দিতে গাফিলতি করায় সংস্থার চ্যাটবটের পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আদনান শামি জানান, দীর্ঘদিন ধরেই তিনি ‘প্রণাম’ পরিষেবার গ্রাহক। এই পরিষেবাটি চালু হওয়ার একেবারে প্রথম দিক থেকেই তিনি সেটা ব্যবহার করছেন। কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা তাঁকে রীতিমতো হতাশ করেছে। এক্স হ্যান্ডেলে আদনানের পোস্টে উল্লেখ, ‘মুম্বাই এয়ারপোর্ট টি ২-এর প্রণাম সার্ভিসের ওপর ধিক্কার!’ গায়কের দাবি, এই পরিষেবার দীর্ঘদিনের গ্রাহক হওয়া সত্ত্বেও তাঁকে এবং তাঁর টিমকে যে ধরনের আচরণের শিকার হতে হয়েছে, তাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট।

“এই নিয়ে দ্বিতীয়বার ‘প্রণাম’ পরিষেবা এহেন খারাপ আচরণ করল। আপনারা এই পরিষেবাগুলোর জন্য অর্থ নিচ্ছেন, অথচ আপনাদের মধ্যে একচেটিয়া আধিপত্যের মনোভাব রয়েছে— যা অত্যন্ত উদ্ধত,…।”
গায়কের কথায়, বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁদের স্বাগত জানানোর জন্য কোনও কর্মী উপস্থিত ছিলেন না, অথচ আগে থেকেই তাঁদের আসার বিষয়টি কর্মীদের জানানো হয়েছিল। বিলম্বিত ফ্লাইটের জন্য যে পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা সামলানোর পদ্ধতি নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আদনান লিখেছেন, “এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি পাঁচ ঘণ্টা বিলম্বিত ছিল, যা অত্যন্ত হতাশাজনক! ‘প্রণাম’ পরিষেবার কর্মীরা বিষয়টি জানতেন, কিন্তু সিকিউরিটি চেক হওয়ার পরই সেটা আমাদের জানানো হয়। যদি তাঁরা আগে জানাতেন, তবে আমরা বিমানবন্দরে এত আগে আসতাম না এবং বাড়িতে আরামে থাকতে পারতাম। কিন্তু তাঁদের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে আমাদের বিমানবন্দরে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে, যা অত্যন্ত ক্লান্তিকর।” গায় এও অভিযোগ করেন যে, কর্মীরা এহেন ভুলচুক সামলানোর পরিবর্তে মোবাইল ঘাঁটায় ব্যস্ত ছিলেন।
কড়া ভাষায় আদনান লিখেছেন, “এই নিয়ে দ্বিতীয়বার ‘প্রণাম’ পরিষেবা এহেন খারাপ আচরণ করল। আপনারা এই পরিষেবাগুলোর জন্য অর্থ নিচ্ছেন, অথচ আপনাদের মধ্যে একচেটিয়া আধিপত্যের মনোভাব রয়েছে— যা অত্যন্ত উদ্ধত, চরম বিরক্তিকর এবং অত্যন্ত অসম্মানজনক।” শুধু তাই নয়, আদানি গ্রুপ এবং এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে ট্যাগ করে কর্মীদের ‘শিষ্টাচার’ শেখানোর নিদানও দিয়েছেন আদনান শামি।
