Hashtagintro

কিআর কোড স্ক্যানেই পুলিশ-হাসপাতাল-অ্যাম্বুল্যান্স! তৃতীয়া থেকে টহল দেবে দুর্গাবাহিনী

পুজোয় আরও কড়া পাহারা। রাতভর চলবে নজরদারি। দায়িত্বে ২০ পুলিশ আধিকারিক। মোতায়েন করা হবে ৫০০ কনস্টেবল। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে মোতায়েন থাকবে র‌্যাফ। মহিলা নিরাপত্তায় বাড়তি জোর। প্যান্ডেল হপিংয়ের ভিড়ে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে চলবে নাকাচেকিং। তৃতীয়া থেকে জেলায় মোতায়েন থাকবে দুর্গাবাহিনী। বিভিন্ন এলাকায় মহিলা কনস্টেবলও মোতায়েন করা হবে। পুজোয় নিরাপত্তা ব্যবস্তা আঁটসাঁট করতে বিশেষ ব্যবস্থা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।

উল্লেখযোগ্য বিষয় হল, দর্শনার্থীদের যে কোনও বিপদ থেকে উদ্ধারের জন্য বিশেষ কিউআর কোড চালু করা হয়েছে। কোনও দর্শনার্থী কিউআর কোড স্ক্যান করেই সংশ্লিষ্ট এলাকার পুলিশের হেল্পলাইন নম্বর, অ্যাম্বুল্যান্স, হাসপাতাল-সহ যাবতীয় তথ্য পান।

উল্লেখযোগ্য বিষয় হল, দর্শনার্থীদের যে কোনও বিপদ থেকে উদ্ধারের জন্য বিশেষ কিউআর কোড চালু করা হয়েছে। কোনও দর্শনার্থী কিউআর কোড স্ক্যান করেই সংশ্লিষ্ট এলাকার পুলিশের হেল্পলাইন নম্বর, অ্যাম্বুল্যান্স, হাসপাতাল-সহ যাবতীয় তথ্য পান। জেলার মণ্ডপগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ-সহ অন্য আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, মহিলাদের সুবিধার্থে নির্দিষ্ট দূরত্বে থাকবে বায়ো টয়লেটের ব্যবস্থা, থাকবে বেবি ফিডিং জোনও।

দেবীপক্ষেই ১৯ নতুন ট্র্যাফিক কিয়স্কের উদ্বোধন করা হয়। পুজোর রাতে টহল দেবে ১৫৯ টি মোটরবাইক টিম। ৬৫ সহায়তা বুথ থাকবে। ৪৩টি পয়েন্টে চলবে নাকা চেকিং। পুজোয় সাইবার ক্রাইমে রাশ টানতে ৪৪ সাইবার ওয়ালের ব্যবস্থা থাকবে।

মহালয়াতেই পশ্চিম মোদিনীপুর জেলা পুলিশের তরফে পুজোর গাইডম্য়াপ প্রকাশ করা হয়েছে। দেবীপক্ষেই ১৯ নতুন ট্র্যাফিক কিয়স্কের উদ্বোধন করা হয়। পুজোর রাতে টহল দেবে ১৫৯ টি মোটরবাইক টিম। ৬৫ সহায়তা বুথ থাকবে। ৪৩টি পয়েন্টে চলবে নাকা চেকিং। পুজোয় সাইবার ক্রাইমে রাশ টানতে ৪৪ সাইবার ওয়ালের ব্যবস্থা থাকবে। পঞ্চমী থেকেই খড়্গপুর ও মেদিনীপুর শহরে যান নিয়ন্ত্রণ শুরু। পুলিশ সুপার জানান, দুপুর তিনটের পরে আর শহরে বড় গাড়ি ঢুকতে দেওয়া হবে না। পুজোর সময়ে নেশা বিরোধী সচেতনতার প্রচারও চালানো হবে পুলিশের তরফে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language