Hashtagintro

নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী, ‘বাংলায় এমন পুজোগুলো থেকে যাক’, বললেন শুভেন্দু

নবমীর সন্ধ্যায় ভবানীপুরে মল্লিকবাড়ির দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়িতে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিক। ছিলেন তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকও। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “কিছু বদল করেনি। নিয়মেও কোনও বদল নেই। বাংলায় এমন পুজোগুলো থেকে যাক।” বাড়ির প্রতিনিধি হিসাবে কোয়েল সকলকে মহানবমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “দুর্গাপুজোর শুভেচ্ছা। সকলে ভালো থাকুন।”

১৯২৫ সালে ভবানীপুরের মল্লিক বাড়িতে শুরু হয় পুজো। কুমারী পুজো হয় এই বাড়িতে। আজও সেই দিনের প্রথা বজায় রয়েছে মল্লিক বাড়িতে। বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলে এ দিন সন্ধ্যায় নিজের বিধানসভার অন্তর্গত মল্লিক বাড়ির পুজোয় যান মুখ্যমন্ত্রী। দেবীকে প্রণামের পর বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তারপরই বলেন, “পুজোর কোনও বদল করেনি। সব আগের মতোই রেখেছে। এগুলি ভালো। বাংলায় এই রমক পুজো থেকে যাওয়া উচিত।” প্রেসিডেন্সি সংশোধনাগরা বন্দিদের পুজোতেও যাওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, “বন্দিরা পুজো করছেন, সেখানেও যাব।”

উল্লেখ্য, মঙ্গলবার ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে ঠাকুর দর্শনে গিয়ে পদপিষ্টের ঘটনায় মৃতদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য ও পাশে থাকার কথা জানিয়ে সমবেদনা প্রকাশ করেছেন তিনি। হাওড়া থেকে নদিয়া বিভিন্ন প্রান্তে ছুটেছেন। সন্ধ্যায় যান মল্লিক বাড়ির দুর্গাপুজোয়। সেখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে যান তিনি।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language