ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানে। হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা যাত্রীবাহী গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু একই পরিবারের ৯ জন সদস্যের। তাঁরা সকলেই রাজস্থানের খাটু শ্যাম মন্দির দর্শন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত আরও বেশ কয়েকজন। তাঁদের সবাইকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, গাড়ি চালাতে চালাতে ঘুমে চোখ লেগে গিয়েছিল চালকের। সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ এই ঘটনা। যদিও অন্যান্য দিকগুলিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বাসে থাকা সবাই খাটুশ্যামের মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিলেন। রাত ২টোর সময় হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে আহতদের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল টিম।
শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কোটা-উদয়পুর হাইওয়েতে। পুলিশ সূত্রে খবর, ১৬ জন যাত্রী নিয়ে শনিবার রাতে রাজস্থানের খাটুশ্যামের মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিল বাসটি। স্থানীয়দের দাবি, শম্ভুপুরা এলাকায় হঠাৎ করেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে একেবারে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর কথায়, হঠাৎ করে একটা বিকট শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখিয়ে ভয়াবহ অবস্থা। প্রাথমিকভাবে স্থানীয় মানুষজনই উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহতদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্তরা সবাই একই পরিবারের সদস্য। কোটাল পুলিশ সুপার তেজস্বী গৌতম জানিয়েছেন, ইতিমধ্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ আধিকারিকের কথায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চালকের চোখ লেগে যাওয়াতেই ভয়াবহ এই দুর্ঘটনা। যদিও এই বিষয়ে আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে হাইওয়েতে থাকা সিসিটিভি ফুটেজগুলিও। অন্যদিকে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বাসে থাকা সবাই খাটুশ্যামের মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিলেন। রাত ২টোর সময় হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে আহতদের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
Source: Sangbad Pratidin India (Bengali)
