Hashtagintro

চলে এল আরেক সূর্যবংশী! চার-ছক্কায় বিধ্বংসী সেঞ্চুরি বৈভবের ১০ বছরের ভাই আশীর্বাদের

বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিংয়ের ঘোর কাটেনি ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যে হাজির আরেক সূর্যবংশী। সে হল বৈভবের ভাই আশীর্বাদ। দাদার মতোই বিধ্বংসী সেঞ্চুরি হাঁকাল জুনিয়র সূর্যবংশী। বয়স মাত্র ১০। তবু ওপেনে নেমে সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে আশীর্বাদ।

বৈভব এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪ রান করে আউট হয়। ১৫ বছর বয়সি ক্রিকেটারের থেকে বিধ্বংসী ব্যাটিংয়ের অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যে চর্চা শুরু আশীর্বাদকে নিয়ে। স্থানীয় টুর্নামেন্টে আশীর্বাদ ৮৭ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে একাই দলকে জয় এনে দেয়। এই ইনিংসে ১৪টি চারের সঙ্গে ছিল ৪টি ছক্কা। আকর্ষণীয় বিষয় হল, আশীর্বাদের দলের ১০ জন খেলোয়াড়ের মধ্যে বাকি ৯ জন ব্যাটার ২০ রানও করতে পারেনি। তা সত্ত্বেও বৈভবের ভাইয়ের দাপটে ২ উইকেটে জয় পায় তার দল।

বৈভবের দাদা উজ্জ্বল সূর্যবংশী সোশাল মিডিয়ায় আশীর্বাদের সেঞ্চুরির ভিডিও শেয়ার করেছে। পাশাপাশি তাঁদের বাবা সঞ্জীবও ম্যাচের স্কোরকার্ড আপলোড করেছেন। অনেকেই আশীর্বাদকে বৈভবের পরবর্তী সংস্করণ বলছে। তবে তাদের খেলার ধরন ভিন্ন। বৈভব বাঁহাতি ব্যাটার, মাঝেমধ্যে স্পিন বলও করে। অন্যদিকে আশীর্বাদ ডানহাতে ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস করে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ujjwal Sooryavanshi (@ujjwalsooryavanshi2512)

অবশ্য এবারই প্রথম নয়। এর আগে তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির অনুশীলন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভবের ভাই। সেবার ৮৭ বলে ১০৩ রান করে। ২০টা চারের পাশাপাশি একটা ছক্কাও হাঁকায়। স্ট্রাইক রেট ছিল ১১৮.৩৯। তখন ভাইয়ের ছবি ইনিংসের স্কোরকার্ডের স্ক্রিনশট দিয়ে বৈভব লিখেছিল ‘অভিনন্দন আশীর্বাদ।’ এবার এখনও পর্যন্ত বৈভব কিছু লেখেনি।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language