Hashtagintro

জলপাইগুড়িতে আয়ুষ্মানে প্রথম অস্ত্রোপচার! নিখরচায় জটিল অপারেশন বৃদ্ধার

ব্যয়বহুল অপারেশন বিনামূল্যে। জলপাইগুড়িতে প্রথম আয়ুষ্মান কার্ডে নিউরো সার্জারি। তিন বছরের যন্ত্রনা, অবশেষে মুক্তির পথ পাওয়ায় খুশি জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা মুন্নি রায় ও তাঁর পরিবার।

জানা গিয়েছে, তিন বছর আগে পড়ে গিয়ে কোমড়ে চোট পান পাণ্ডাপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব মুন্নি রায়। ছেলে সঞ্জিত রায় টোটো রিক্সা চালান। জানান, স্থানীয় চিকিৎসকরা অন্য রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে ছিলেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে নিয়ে যেতে পারেননি তাঁরা। এ দিকে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় যন্ত্রনায় কষ্ট পাচ্ছিলেন বৃদ্ধা। সঞ্জিত রায় জানান, সরকার পরিবর্তনের সুযোগ পেলাম।

আয়ুষ্মান কার্ড হাতে আসতেই নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। রোগীর শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে অপারেশন করতে এগিয়ে আসেন অর্থোপেডিক সার্জেন ডাঃ কমলেশ বিশ্বাস। সঙ্গে নেন নিউরো সার্জন ডাঃ বিগান কামদারকে। ডাঃ বিশ্বাস জানান, আড়াই ঘণ্টা ধরে অপারেশ চলে। এই ধরনের অপারেশন জলপাইগুড়ি জেলায় আয়ুষ্মান কার্ডে এই প্রথম। রোগীর হাড়ের উপর হাড় উঠে যাওয়ায় নার্ভ চাপা পড়েছিল। ফলে নড়াচড়া করলেই কষ্ট হত। এই কষ্ট লাঘব করতেই অপারেশন। রোগী সুস্থ। কয়েক দিনের মধ্যে স্বাভাবিক চলাফেরা করতে পারবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। যে অপারেশন করার জন্য এক সময় ঘটিবাটি বিক্রির কথা ভাবতে হয়েছিল পরিবারকে। সেই অপারেশন বিনা খরচে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে হওয়ায় স্বস্তিতে পরিবার।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language