অহনা দত্ত, বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে খল চরিত্র ‘মিশকা’য় অভিনয়ের পর পাশের বাড়ির মেয়ে হয়ে উঠেছিলেন অহনা (Ahona Dutta)। প্রথম ধারাবাহিকে দুর্দান্ত সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। অভিনয়ের সঙ্গে দক্ষতার সঙ্গে নিজের ব্যবসা সামলাতেও সিদ্ধহস্ত ‘মিশকা’ অহনা। বিশাল সংখ্যক অনুরাগীর পাশাপাশি সোশাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যাও বেশ নজরকাড়া। অহনার স্বামী দীপঙ্কর (Dipankar Ray) টলি ইন্ডাস্ট্রির নামজাদা রূপটা শিল্পী। কলকাতার এক নামী রেস্তরাঁয় চূড়ান্ত অপমানিত বাংলা ইন্ডাস্ট্রির এই ফেমাস দম্পতি।
খাওয়া তো দূর অস্ত, ঢোকার অনুমতি পর্যন্ত দিল না। দরজা থেকেই ফিরিয়ে দিল অহনা, দীপঙ্করকে।এই ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন যুগলে। কী ঘটেছিল অহনা, দীপঙ্করের সঙ্গে? ঝামেলার সূত্রপাত জুতো ঘিরে। রবিবাসরীয় ছুটি আমেজে নৈশভোজে গিয়েছিলেন। সোশাল মিডিয়ায় সংশ্লিষ্ট রেস্তরাঁর জনপ্রিয়তা দেখেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন হলেন!
একরাশ তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হল অহনা ও দীপঙ্কর। রেস্তরাঁয় পৌঁছতেই জানানো হয়, প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কারণ তাঁদের পায়ে ঢাকা জুতো ছিল না। অহনা পরেছিলেন স্টিলেটো আর দীপঙ্করের পায়ে ছিল সাত হাজারের ক্রকস। রেস্তরাঁয় ঢুকতে গেলে জুতো সংক্রান্ত এমন ‘কড়া’ নিয়মের কোনও উল্লেখ ওই রেস্তরাঁর ওয়েবসাইটে নেই বলেও জানান অহনা, দীপঙ্কর। রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তেই ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দেন যুগলে।
বিরক্তি সহকারে রেস্তরা অহনা বলেন “এটা প্রথম কোনও ক্লাব না যেখানে আমরা ডিনার করতে আসছি। তবে এই পলিসি আমি প্রথমবার শুনলাম। আমাদের বলা হল ক্রকস পরে যাওয়া যাবে না। আমি কারণ জানতে চাইলে বলা হল, ওপেন ফুটওয়্যার পরে যাওয়া যাবে না।” পাশে দাঁড়িয়ে ক্রকস বিতর্কে জুতো দেখিয়ে দীপঙ্কর বক্তব্য, ক্রকস কখনও পা খোলা জুতো হতে পারে না। সামনের অংশ সম্পূর্ণ ঢাকা থাকে। পিছনে খানিকটা অংশ খোলা। এটা নিয়ে ইস্যু তৈরি করা উচিত বলেই মনে করেন রূপটানশিল্পী দীপঙ্কর রায়।