Hashtagintro

ঝাড়াই-বাছাইয়ের পরও ‘অযোগ্য’ প্রার্থী! এসএসসির ইন্টারভিউ প্যানেল নিয়ে বিতর্ক

লিখিত পরীক্ষার ভিত্তিতে সম্প্রতি এসএসসির গ্রুপ ডি ও গ্রুপ সি শিক্ষাকর্মীদের ইন্টারভিউ প্যানেল তৈরি হয়েছে। কিন্তু সেখানেও এবার হদিশ মিলল এক ডজন ‘দাগি’ বা ‘অযোগ্য’ প্রার্থীর। এঁদের মধ্যে চারজন ২০১৬ সালের সহকারী শিক্ষক নিয়োগ বা প্রথম এসএলএসটি এবং বাকি আটজন শিক্ষাকর্মী নিয়োগ বা তৃতীয় আরএলএসটি পরীক্ষায় ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই বারোজনের প্রার্থীপদ বাতিল করেছে এসএসসি।

শুক্রবার পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়া থেকে ওই ১২ জনের প্রার্থীপদ বাতিলের কথা জানানো হয়। কমিশন সূত্রে খবর, এঁরা প্রত্যেকেই ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার ‘দাগি’ তালিকাভুক্ত ছিলেন অথবা সিবিআইয়ের তদন্তে ওএমআর গরমিলের তালিকায় এঁদের নাম ছিল। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৫ সালের শিক্ষক ও শিক্ষাকর্মী – কোনও নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপেই এঁরা আর অংশ নিতে পারবেন না।

কিন্তু এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। শিক্ষক সংগঠনগুলির প্রশ্ন, কী করে এই দাগিরা লিখিত পরীক্ষায় বসলেন? অ্যাডমিট কার্ড ইস্যু হল কীভাবে? ইন্টারভিউ প্যানেলে কি আরও দাগি প্রার্থী আছে? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে এসএসসি তৎক্ষণাৎ পদক্ষেপ করায় কিছুটা ভরসা পাওয়া যাচ্ছে।

শুক্রবার পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়া থেকে ওই ১২ জনের প্রার্থীপদ বাতিলের কথা জানানো হয়। কমিশন সূত্রে খবর, এঁরা প্রত্যেকেই ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার ‘দাগি’ তালিকাভুক্ত ছিলেন অথবা সিবিআইয়ের তদন্তে ওএমআর গরমিলের তালিকায় এঁদের নাম ছিল। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৫ সালের শিক্ষক ও শিক্ষাকর্মী – কোনও নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপেই এঁরা আর অংশ নিতে পারবেন না।

বাতিল হওয়া ১২ জন প্রার্থীর তালিকায় রয়েছেন অলকেশ বর্মন, সাদ্দাম হোসেন, অনিন্দিতা মাইতি, অমিত মণ্ডল, মিলন দাস, অজয় বর্মন, মহম্মদ রশিদুল শেখ, অমল সরকার, মহম্মদ ফিরোজ আলম, সুমন আচার্য বৈষ্ণব, আরও একজন সাদ্দাম হোসেন এবং শীলারানি মন্ত্রী। এঁরা সকলেই ২০১৬ সালের চাকরিপ্রার্থীদের তালিকায় অযোগ্য বলে বিবেচিত। কমিশনের এই পদক্ষেপের পরেও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নজরদারি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বলে মনে করছে শিক্ষক সংগঠন বিটইএ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language