Hashtagintro

টাইগারের উপর হামলার ৪৮ ঘণ্টা পরই দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে জ্যাকি শ্রফ, চারাগাছ হাতে কী বার্তা অভিনেতার?

রবিবাসরীয় সন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে টাইগার শ্রফের গাড়িতে হামলা। অভিনেতার গাড়ি লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। কাঁধে ও বুকের একাধিক ড্রেসিং আর ডান হাতে ব্যান্ডেজ বাঁধা টাইগারের ছবি প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন মায়ানগরীর সিনেপাড়া। গুলিবর্ষণের ঘটনায় গোটা চলচ্চিত্র জগতে চাঞ্চল্য ছড়িয়েছে তা বললে অত্যুক্তি হবে না। টাইগারের মা আয়েশা শ্রফ জানিয়েছেন আপাতত নিরাপদে রয়েছেন তিনি। ছেলের উপর হামলার ৪৮ ঘণ্টা পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে জ্যাকি শ্রফ।

চারা গাছ হাতে একটি অনুষ্ঠানে পৌঁছেছিলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। প্রয়াত বিশিষ্ট গায়ক ও সুরকার বাপি লাহিড়ির নামে একটি রাস্তার নামকরণ অনুষ্ঠানে যোগ দেন জ্যাকি শ্রফ। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন অভিনেতা সুনীল শেট্টি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। টাইগারের উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তারকাদের নিরাপত্তার গুরুত্বের কথা তুলে ধরেন সুনীল।

প্রয়াত সংগীতশিল্পী বাপি লাহিড়ির স্মরণে মুম্বইয়ে আয়োজিত এই নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। এখানেও চারা গাছ হাতে নিয়ে এসেছিলেন জ্যাকি শ্রফ। সেই গাছ হাতেই মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিদের সঙ্গে ছবি তোলেন। উল্লেখ্য, টাইগারের উপর আচম্বিত হামলার ঘটনার পর প্রথমবার জনসমক্ষে এলেন জ্যাকি।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও টাইগার প্রসঙ্গে তাঁদের মধ্যে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে জ্যাকি শ্রফের সম্পর্ক যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ। অনুষ্ঠানে সেদিনের ঘটনা নিয়ো কোনও আলোচনা হয়নি। অনুষ্ঠানে জ্যাকি শ্রফ ও সুনীল শেট্টিকে উষ্ণ আলিঙ্গন করতেও দেখা যায়।

টাইগারের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুনীল বলেন, “গোটা পৃথিবী টাইগার আর জ্যাকি দাদাকে ভালোবাসে। তাঁদের মতো মানুষের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তাহলে যে কারও সঙ্গেই এমনটা ঘটতে পারে। এটা একেবারেই কাম্য নয়। টাইগার খেলাধুলা আর শরীরচর্চা নিয়ে ভীষণ মনোযোগী। কেন এমন ঘটনা ঘটল, তা আমি জানি না। আমাদের নিরাপদে থাকা যে কতটা জরুরি, এই ঘটনা আবারও তা মনে করিয়ে দিল।” আরও বলেন, “জ্যাকি দাদা আমার ছোটবেলার বন্ধু। আমি শুধু চাই, সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়। টাইগার সুস্থ আছে জেনে আমি স্বস্তি পেয়েছি।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language