Hashtagintro

ডেঙ্গিতে আক্রান্ত কাজী তৌকির! ‘বিগ বস’ থেকে বাদ পড়লেন অরিজিৎ সিংয়ের প্রিয় ‘রকস্টার’?

একদিকে যখন ‘বিগ বস বাংলা’ রমরমিয়ে চলছে, ঠিক সেসময়েই ‘বিগ বস’-এর কুড়িতম মরশুম নিয়ে আসরে নেমেছেন সলমন খান। গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জনপ্রিয় এই রিয়ালিটি শো। আর পয়লা সপ্তাহ থেকেই তারকা প্রতিযোগীদের বাকবিতণ্ডা, অন্দরমহলের কূটকচালী দর্শকের আতশকাচে। কড়া প্রতিদ্বন্দ্বী হিসেবে নজর কাড়ছেন কাজী তৌকিরও। আর লাইমলাইটে থাকবেন না-ই বা কেন, যাঁর হয়ে মাঠে নেমেছিলেন খোদ বন্ধু অরিজিৎ সিং। এবার খবর, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার জেরে কাজী নাকি ‘বিগ বস’ থেকে বাদ পড়তে চলেছেন!

জ্বর এবং শারীরিক দুর্বলতায় ভুগছেন। তবুও এর মাঝেই ‘বিগ বস’-এর ঘরের নানাবিধ টাস্কে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে চলেছেন কাজী। সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। যার জেরে কাজীর অনুরাগীমহলেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

দিন কয়েক ধরেই শরীরটা মোটেই ভালো যাচ্ছে না কাজী তৌকিরের। জ্বর এবং শারীরিক দুর্বলতায় ভুগছেন। তবুও এর মাঝেই ‘বিগ বস’-এর ঘরের নানাবিধ টাস্কে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে চলেছেন কাজী। সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। যার জেরে কাজীর অনুরাগীমহলেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এমন আবহেই শোনা যায়, গায়ক নাকি ডেঙ্গুতে আক্রান্ত। যার জেরে ‘বিগ বস’ থেকে বাদ পড়তে চলেছেন তিনি। সত্যিই কি তাই? জল্পনার আবহেই মুখ খুলল কাজী তৌকিরের টিম।


Qazi Touqeer breaks silence on dengue rumours, reports of his eviction
সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এর ঘরে অসুস্থ কাজী তৌকির।

এক বিবৃতি জারি করে কাজীর টিমের তরফে জানানো হয়েছে, “অনুরাগীদের জন্য একটি বিশেষ বার্তা। আমাদের রকস্টার কাজী ‘বিগ বস’ হাউজে গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন। সুযোগ পেলেই অবশ্য বিশ্রাম নিচ্ছেন। তবে সম্প্রতি কিছুটা দুর্বল বোধ করায় তাঁকে মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেন। কাজী ‘বিগ বস’-এর ঘরেই রয়েছেন এবং আমরা তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ রাখতে নিয়মিত ‘বিগ বস’ টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। শরীরকে কিছুটা বিশ্রাম দিলেও কাজী সব টাস্কে অংশ নিচ্ছেন। সবাইকে এন্টারটেইন করছেন। এবং ইতিবাচকতা বজায় রেখেছেন আমাদের রকস্টার।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language