Hashtagintro

পড়ানোর সুযোগে ১২ বছরের ছাত্রীর গোপনাঙ্গে হাত! গ্রেপ্তার গৃহশিক্ষক

পড়ানোর নামে নাবালিকা ছাত্রীকে অশালীন স্পর্শ, বারবার গোপনাঙ্গে হাত! ফের কাঠগড়ায় এক গৃহশিক্ষক। এবার ঘটনাস্থল নদিয়ার (Nadia) জানকীনগরের দক্ষিণপাড়া। বিষয়টা জানাজানি হতেই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার তাকে তোলা হয় কৃষ্ণনগর জেলা আদালতে।

জানা গিয়েছে, ধৃতের নাম আরিজ শেখ। জানকীনগর দক্ষিণপাড়ার বাসিন্দা তিনি। আরিজ পেশায় গৃহশিক্ষক। সূত্রের খবর, কিছুদিন ধরে এলাকার এক ১২ বছরের নাবালিকাকে পড়াচ্ছিলেন তিনি। অভিযোগ, পড়ানোর সুযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে তিনি নাবালিকাকে স্পর্শ করার চেষ্টা করছিলেন। স্বাভাবিকভাবেই খুদে প্রথমে কিছু বুঝতে পারেননি। পরবর্তীকালে ওই শিক্ষক নাবালিকার গোপনাঙ্গে হাত দেন। বিষয়টি কাউকে জানালে মারধর এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

পরিবারের অভিযোগ, গত ২ অক্টোবর ফের একই কাজ করেন অভিযুক্ত। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। ৪ অক্টোবর বিকেলে সে বিষয়টি মাকে জানায়। এরপরই পরিবারের তরফে মিরাবাজার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রবিবার রাতেই অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার পরিবারের দাবি, কঠোর শাস্তি দিতে হবে ধৃতকে। শিক্ষকের এমন আচরণে স্তম্ভিত এলাকার বাসিন্দারা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language