Hashtagintro

পথে দুর্ঘটনার কবলে? ফোন লক থাকলেও এবার প্রিয়জনের কাছে পৌঁছে যাবে খবর!

পথে ঘাটে দুর্ঘটনা আকছার ঘটে। এক্ষেত্রে একটা বড় সমস্যা হল, সকলের ফোনই লক থাকে। ফলে প্রত্যক্ষদর্শী বা পুলিশ চাইলেই সঙ্গে সঙ্গে আহত বা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। সেই সমস্যা সমাধানে এবার দারুণ এক অ্যাপ আনছে তলমুকের এক যুবক। এবার ফোন লক থাকলেও তা আর যোগাযোগে বাধা হয়ে দাঁড়াবে না।

ব্যাপারটা ঠিক কী? পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা অনীক মণ্ডলের নেতৃত্বে তৈরি হচ্ছে একটি অ্যাপ। যার নাম ‘NSafe’। স্রেফ একটা কিউআর কোড স্ক্যান করলেই এই অ্যাপের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্তের বাড়িতে পৌঁছে যাবে বিপদ সংকেত। যা আমজনতা শুধু নয়, পুলিশ-প্রশাসনের কাজকেও সহজ করে দেবে বলেই মনে করা হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন কোথায় পাবেন এই অ্যাপ? এটি এখনও লঞ্চ হয়নি। সূত্রের খবর, ডিসেম্বর মাসে আমজনতার জন্য চালু হতে পারে এই অ্যাপটি।

কীভাবে কাজ করবে এই অ্যাপ? বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে, গাড়িতে, হাতে, ওয়ালেটে, যে কোনও জায়গায় কিউআরটি স্টিকার আকারে রাখলেই হবে। যে কেউ ওই কিউআরের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্তের পরিবারের সঙ্গে নিমেষে যোগাযোগ করতে পারবেন। বহুক্ষেত্রেই দেখা যায়, রাস্তায় দুর্ঘটনার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করতেই দীর্ঘসময় পেরিয়ে যায়। এদিকে পরিবারও হন্যে হয়ে খুঁজেও দিশা পান না। এবার এই Nsafe-এর হাত ধরে সেই মুশকিল আসান হবে বলেই মনে করা হচ্ছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language