Hashtagintro

পরনে ‘গণবেশ’, হাতে ‘দণ্ড’, বিজয়া দশমীতে আরএসএসের পোশাকে ভারতের প্রাক্তন ক্রিকেটার

একসময় ব্যাট হাতে দেশের হয়ে নামতেন। একাধিক ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বছর দুয়েক হল অবসরের গ্রহে। এবার বিজয়া দশমীতে নয়া অবতারে আবির্ভূত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কেদার যাদব। হাতে ‘দণ্ড’, পরনে সাদা শার্ট, খাকি প্যান্ট। পুনেতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিজয়া দশমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ধোনি-কোহলির পুরনো সদস্য।

২০২৪-এ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন কেদার। তারপর বিজেপি’তে যোগ দেন। তারপর থেকে আরএসএসের একাধিক কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। ইনস্টাগ্রামে সেই ছবি আপলোড করেন। এবার পুনেতে বিজয়া দশমী উপলক্ষে আরএসএসের ‘পথসঞ্চালনে’ অংশগ্রহণ করেন। পরনে সাদা শার্ট, খাকি প্যান্ট, মাথায় কালো টুপি। হাতে বাঁশের ‘দণ্ড’। এই পোশাককে বলা হয় ‘গণবেশ’। পুনের ডেকান জিমখানা কলোনিতে আয়োজিত বিজয়া দশমী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kedar Mahadev Jadhav (@kedarjadhavofficial)

পরে সোশাল মিডিয়ায় সেই ভিডিও-ছবি পোস্ট করে কেদার লেখেন, ‘শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপ, দেশসেবার লক্ষ্য এবং ভারতমাতার গৌরবের সংকল্প! যে স্বেচ্ছাসেবকরা গেরুয়া পতাকার সাক্ষী হয়ে, হৃদয়ে ঐক্যের অনুভূতি নিয়ে এবং দেশপ্রেমের অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে এগিয়ে যান, তাঁরা নিষ্ঠা, শৃঙ্খলা এবং সেবার প্রতীক। সংঘের এই যাত্রা কেবল শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপের যাত্রা নয়। বরং সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব, সংস্কৃতি এবং দেশপ্রেম জাগিয়ে তোলার একটি সংকল্প।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kedar Jadhav BJP (@kedar_jadhav_bjp)

২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় কেদারের। দেশের হয়ে ৭৩টি ওয়ানডে খেলেছেন। করেছেন ১৩৮৯ রান। সেই সঙ্গে ২৭টি উইকেটও আছে তাঁর ঝুলিতে। কেদারের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়েও যথেষ্ট চর্চা হত। ২০১৯-এ ভারতের বিশ্বকাপ দলেও ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। উল্লেখ্য, এর আগে রবীন্দ্র জাদেজা বা গৌতম গম্ভীরের মতো ক্রিকেটার বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language