Hashtagintro

পশ্চাৎদেশে ক্যামেরা তাক করে পোজ দেওয়ার আবদার, নীতুর খোঁচা, ‘পিছন দিকটা এত পছন্দ!’

সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির? তাঁদের ঘিরে চারিদিকে হাজারও ক্যামেরা। ফ্ল্যাশের ঝলকানি। পাপারাজ্জিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয় থাকেন তারকারা। কাজেই তটস্থও থাকতে হয় সর্বক্ষণ। পাপারাজ্জিদের সংস্কৃতি নিয়েও মাঝেমধ্যেই মেজাজ হারান সেলেবরা। অভিনেত্রীদের পশ্চাৎদেশে আর বক্ষবিভাজিকায় বারবার ক্যামেরা তাক! প্রায়ই এরকম অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন বর্তমান প্রজন্মের অভিনেত্রীরা। বাদ যান না বর্ষীয়ানরাও। সম্প্রতি মায়নগরীর রাস্তায় এরকমই এক চূড়ান্ত আপত্তিকর পরিস্থিতির সম্মুখীন হন নীতু কাপুর। তবে ‘কান মুলে’ প্যাপেদের সভ্যতার পাঠ পড়িয়েছেন কাপুরবধূ।

যে কোনও অনুষ্ঠানেই পাপারাজ্জিদের টার্গেট অভিনেত্রীদের পশ্চাৎদেশে আর বক্ষবিভাজিকা! তাঁরা সমস্বরে ক্যামেরার দিকে পিঠ দিয়ে অভিনেত্রীদের পোজ দেওয়ার আবদার করেন। পাপারাজ্জিদের ছবি তোলার এই প্রবণতার তীব্র বিরোধীতা করেছেন ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রী। জাহ্নবী কাপুর থেকে নেহা ভাসিন, নেহা ধুপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই, শানায়া কাপুর, মানুষী ছিল্লারের মতো অনেকেই প্যাপেদের এই সংস্কৃতির তীব্র বিরোধীতা করেছেন।

সতীর্থদের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন বলিউডের ভাইজান সলমন খানও। এবার ঠিক একই কারণে রেগে আগুন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুর। পাপারাজ্জিদের অ্যাঙ্গেল শুনেই নীতুর পালটা, “পিছনটা খুব ভালো লাগে তাই না?” সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় ছবিশিকারিরা তাঁকে পিছন দিক থেকে পোজ দেওয়ার অনুরোধ করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

সঙ্গে সঙ্গে পিছন ফিরে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন করেন, “আপনাদের পিছন দিকটা এত ভালো লাগে, তাই না?” নীতু কাপুরের মতো একজন বর্ষীয়ান, স্বনামধন্য অভিনেত্রীর মুখে এমন অপমানজনক কথা শুনে অস্বস্তিতে পড়ে যান সেখানে উপস্থিত প্যাপেরা। এরপর নীতু গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন। পাপারাজ্জিদের এহেন আচরণের জন্য নিন্দায় সরব নেটভুবন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language